,

ব্রেক্সিটের পর স্বাধীনতার দাবি স্কটল্যান্ডের

 

আন্তর্জাতিক ডেস্ক : গণভোটের রায়ে যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের ফলে অস্থিতিশীল হয়ে পড়েছে গোটা যুক্তরাজ্যের অর্থনীতি ও রাজনীতি। ইউরোপের উপরও এর ব্যাপক প্রভাব রয়েছে। ভোটের ফলাফল প্রকাশের সাথে সাথেই যুক্তরাজ্যের ভেতরেই শুরু হয়েছে বিভক্তি। যুক্তরাজ্য বিভক্ত রাজ্যে পরিণত হওয়ার আশংকা উঁকি দিচ্ছে।

150508073656_snp_640x360_getty

 

বৃহস্পতিবার (২৩ জুন) অনুষ্ঠিত ঐতিহাসিক গণভোটের ফলাফলে ৫২ শতাংশ ত্যাগের পক্ষে ভোট দিয়েছে, থাকার পক্ষে ভোট পড়েছে ৪৮ শতাংশ।বর্তমানে ব্রিটেনের সামনে রয়েছে টিকে থাকার লড়াই। কারণ স্কটল্যান্ড ৬২ শতাংশ ভোট দিয়েছে ইইউ’তে থাকার। আয়ারল্যান্ডেও একই চিত্র। কাজেই তারা যুক্তরাজ্যের সাথে থাকবে কি না সেটা নিয়ে শুরু হয়েছে দ্বন্দ্ব।

 

 

স্কটল্যান্ডের মুখ্যমন্ত্রী নিকোলা স্টারজেন ইতিমধ্যে বলে ফেলেছেন, স্কটল্যান্ডের স্বাধীনতার জন্য আরেকটি গণভোট হবে কিনা সেই চিন্তাই এখন মুখ্য বিষয়। সেটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।তিনি আরও বলেছেন, ‘ইইউ ত্যাগে সম্মতি না দিয়েও স্কটল্যান্ডকে সেটা মেনে নিতে হয়েছে। এটা অগণতান্ত্রিক। সরকার এখন আরেকটি গণভোটের জন্য প্রস্তুতি নিচ্ছে।’

 

এদিকে গণভোটে ব্রিটেনের জনগণ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে রায় দেয়ার কিছুক্ষণের মধ্যেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। আগামী অক্টোবরে তিনি দায়িত্ব ছাড়বেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা