,

৪৭ বছর আইনি লড়াইয়ের পর স্বর্ণপদক!

 

আন্তর্জাতিক ডেস্ক :প্রায় ৪৭ বছর আগে বিশ্ববিদ্যালয়ের একটি আইন পরীক্ষায় প্রথম হওয়ার সুবাদে ৮১ বছরের বৃদ্ধ অজিত সিং সিংভি অবশেষে আজ বৃহস্পতিবার স্বর্ণপদক জিতেছেন।১৯৬৯ সালে রাজস্থান বিশ্ববিদ্যালয়ের আইন পরীক্ষার ফলাফলে তার অবস্থান ছিল দ্বিতীয়। কিন্তু তিনি ঐ ফলাফল চ্যালেঞ্জ করে বলেছিলেন, তিনি প্রথম স্থান পাওয়ার যোগ্য।

2016_06_23_22_12_35_XVerFkKLB4XXMPRIKKTv3UnIO2vQvZ_original

 

এরপর দীর্ঘদিনের আইনি লড়াই শেষে তিনি স্বর্ণপদক ঠিকই আদায় করে নিয়েছেন। রাজস্থান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জে পি সিংঘল বৃহস্পতিবার সিংভির হাতে এক অনুষ্ঠানে সেই স্বর্ণপদক তুলে দেন।বিশ্ব বিদ্যালয়ের বিরুদ্ধে করা সিংভির মামলা চলেছে বহু বছর। এরমধ্যে অজিত সিং ভারতে সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমলা পদেও যোগদান করেন। রাজস্থানের বিভিন্ন জেলায় কালেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।

 

এরই মধ্যে আদালত অজিতের পক্ষে রায় দেয়। কিন্তু বিশ্ববিদ্যালয় যাকে প্রথম স্থানাধিকারী ঘোষণা করেছিল, তিনি আবার সেই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন। সেই আপিলেরই শুনানি চলেছে বছরের পর বছর।

অবশেষে ২০০৩ সালে এসে রাজস্থান হাইকোর্ট অজিত সিং সিংভির পক্ষে চূড়ান্ত রায় দেয়। ততদিনে তিনি চাকরি থেকেও অবসর নিয়েছেন। আদালতের রায়ের পর তাকে প্রথম স্থান অর্জনকারীর স্বর্ণপদক দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়কে ক্রমাগত চাপের মধ্যে রেখেছেন তিনি। ফলাফল বৃথা যায় নি, অবশেষে পদক পেয়েছেন কর্কট বৃদ্ধ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা