,

বরিশালের বানারীপাড়ায় কথিত ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

 

 
নিজস্ব প্রতিবেদক : বরিশালের বানারীপাড়া থানার ছলিয়াবাকপুর ইউনিয়নে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুলাল (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

 

index_132805

নিহত দুলালের বাড়ি বরিশালের বাবুগঞ্জের চাঁদপাশা ইউনিয়নের চণ্ডীপুর এলাকায়। তাঁর বাবার নাম ইসমাইল হোসেন।

বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশের সঙ্গে, বন্দুকযুদ্ধে আবদুল জলিল নামের পুলিশের এক সদস্য আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়।

ব্ন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে শর্টগানের আটটি গুলি, দুটি পাইপগান, পাইপগানের ভেতর লোড করা দুটি গুলি, একটি শাবল, একটি রামদা, একটি ছুরি ও একটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাতে পূর্ব শাখারিয়ায় ডাকাতির উদ্দেশ্যে কয়েকজন অবস্থান নিয়েছে বলে পুলিশ জানতে পারে। এর ভিত্তিতে বানারীপাড়া থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে চারদিক ঘিরে ফেলার চেষ্টা করেন। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

বন্দুকযুদ্ধের একপর্যায়ে ডাকাত সদস্য দুলাল গুলিবিদ্ধ হয়ে মারা যান। অন্য সদস্যরা পালিয়ে যান।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান বলেন, দুলালের বিরুদ্ধে বরিশালের বিভিন্ন থানায় আটটির মতো ডাকাতির মামলা রয়েছে। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে