বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পার্টনারশিপ সংলাপ শুরু

 
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই দিনব্যাপী পঞ্চম অংশীদারী সংলাপের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ওয়াশিংটনে গতকাল স্থানীয় সময় সকালে তিন পর্বের ওই সংলাপের আনুষ্ঠানিকতা শুরু হয়।

 

usa-and-bangladesh-flags_253882_132801

আজ শুক্রবার হবে মূল আলোচনা। যেখানে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব এম শহীদুল হক ও যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি টমাস এ শ্যানন নেতৃত্বদেবেন।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে নিরাপত্তা, ব্যবসা ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা ও সুশাসন, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াদি এবং অন্যান্য স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে।

বাংলাদেশের সঙ্গে বিদ্যমান ইস্যুগুলো নিয়ে একটি গঠনমূলক সংলাপই আশা করে যুক্তরাষ্ট্র।

ওয়াশিংটনে যাওয়ার আগে পররাষ্ট্র সচিব সাংবাদিকদের বলেন, বাংলাদেশের লক্ষ্য থাকবে ব্যবসা ও বিনিয়োগ এবং উন্নয়ন সহযোগিতা।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট সাংবাদিকদের বলেন, সংলাপে তাদের মনোযোগ থাকবে নিরাপত্তার বিষয়ে। ২০১২ সাল থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতি বছর অংশীদারি সংলাপ অনুষ্ঠিত হয়ে আসছে। সংলাপে দুপক্ষের জন্য গুরুত্বপূর্ণ বিষয়াদি, সুযোগ ও সহযোগিতা নিয়ে আলোচনা হয়। অতীতের মতো এবারও পার্টনারশিপ ডায়লগে মূলত ৩ ধাপে আলোচনা হচ্ছে। যার প্রথম ধাপ-সিকিউরিটি কো-অপারেশন বা নিরাপত্তা সহযোগিতা।

বৈশ্বিক সন্ত্রাসবাদ ও উগ্রপন্থা মোকাবিলা এবং উভয়ের শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী অংশীদারি রয়েছে। দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয় কাঠামোতে দু’দেশ একসঙ্গে কাজ করে। বাংলাদেশে উগ্রপন্থিদের তৎপরতা বেড়ে যাওয়া এবং দেশি-বিদেশি নাগরিক ও মার্কিন মিশনের কর্মকর্তাকে নির্মমভাবে হত্যার ঘটনায় এখানকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিচলিত যুক্তরাষ্ট্র। এখানে থাকা মার্কিন মিশন, কূটনীতিক ও স্টাফদের নিরাপত্তা নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ রয়েছে। বাংলাদেশকে নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্র আরও ঘনিষ্ঠভাবে সহযোগিতা দিতে চায়। বিশেষ তরে উগ্রবাদীদের হামলা ঠেকানোর জন্য তারা আগাম তথ্য বিনিময়ের সুনির্দিষ্ট উদ্যোগ চায়।

একই সঙ্গে বাংলাদেশে তাদের নাগরিক, কূটনীতিক ও মিশনের সর্বস্তরের স্টাফদের নিশ্ছিদ্র নিরাপত্তা চায়। উদ্ভূত পরিস্থিতিতে আসন্ন পার্টনারশিপ ডায়ালগে নিরাপত্তা সহয়োগিতার আলোচনা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন উভয়ে দেশের কূটনীতিকরা।

এবারের সংলাপে নিরাপত্তার বিষয়টি যে মুখ্য আলোচ্য হচ্ছে- সেটি ওয়াশিংটন যাওয়ার আগে দুই দেশের কর্মকর্তাই গণমাধ্যমকে জানিয়েছেন। ঢাকার কর্মকর্তাদের মতে, গত বছরের শেষ থেকে চলতি মে মাস পর্যন্ত এখানে সংঘঠিত চাঞ্চল্যকর উগ্রবাদী হত্যাকাণ্ডগুলোর তদন্ত-অগ্রগতি জানতে চায় যুক্তরাষ্ট্র। এখানে মার্কিন মিশনের কর্মকর্তা জুলহাজ মান্নান তার বন্ধুর নৃশংস হত্যাকাণ্ডের তদন্তের বিষয়েও বিস্তারিত তথ্য চায় ওয়াশিংটন। ঢাকার কর্মকর্তারা তা তুলে ধরার প্রস্তুতি নিয়ে যুক্তরাষ্ট্রে গেছেন। সেখানে কেবল ওই একটি খুনের ঘটনাই নয়, অন্য ৩৩টি চাঞ্চল্যকর হত্যার বিস্তারিত তথ্য শেয়ার করবে ঢাকা। পুলিশি তদন্তের এসব ঘটনার সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের কোনো তথ্য না পাওয়ার বিষয়টি তুলে ধরবেন কর্মকর্তারা।

ওই হত্যাকাণ্ডগুলোর বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে কোনো তথ্য থাকলে তা-ও শেয়ার করার অনুরোধ জানাবেন। সংলাপে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা পুনর্বহালের বিষয়টি আলোচনায় আসতে পারে। সেখানে শ্রম অধিকার ও কর্মপরিবেশের বিষয়েও কথা হতে পারে। এ নিয়ে বাংলাদেশের সম্প্রতিক অগ্রগতির বিষয়টি সেখানে তুলে ধরা হতে পারে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান