,

বরকে নিয়ে টিভিতে মাহি

IMG_20160622_000038বিনোদন প্রতিবেদক : চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে ক্যামেরার সখ্যটা অনেক দিনের। কিন্তু তাঁর স্বামী অপুর অভিজ্ঞতা নতুন। তাই যখন টিভি চ্যানেল থেকে আমন্ত্রণ এল তাঁদের কাছে, তখন অপু একটু বেশিই উদ্বিগ্ন ছিলেন এ নিয়ে। আর মাহি ছিলেন রোমাঞ্চিত। কারণ, বিয়ের পর এবারই তাঁদের প্রথম ঈদ আর প্রথম টিভি অনুষ্ঠানে যোগ দেওয়া।

সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের জন্য নির্মিত ‘কেমিস্ট্রি’ নামের একটি অনুষ্ঠানের দৃশ্য ধারণ হলো। এতেই অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন মাহি ও তাঁর বর অপু। রুমানা মালিক মুনমুনের উপস্থাপনায় অনুষ্ঠানটি ঈদের পঞ্চম দিন দেখানো হবে। তবে এটাই শেষ নয়। যমুনা টেলিভিশনের ঈদের বিশেষ ‘শোবিজ টুনাইট’ অনুষ্ঠানেও এই নবদম্পতির যোগ দেওয়ার কথা রয়েছে। আপাতত এ দুটি অনুষ্ঠানের খবরই দিলেন মাহিয়া মাহি।

বরকে নিয়ে টিভি অনুষ্ঠানে যোগ দেওয়ার মজার অভিজ্ঞতার কথা জানালেন এ অগ্নি অভিনেত্রী। তিনি বলেন, ‘অনুষ্ঠানের জন্য চারটা পাঞ্জাবি কিনেছিল অপু। পরে অবশ্য আমার উপহার দেওয়া পাঞ্জাবিটাই পরেছিল। কিন্তু তার সে কী প্রস্তুতি! পারলারে গিয়ে ফেসিয়ালও করেছিল!’

টেলিভিশন অনুষ্ঠানে অংশ নেওয়ার অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে অপু একটু ঠাট্টা করেই বলেন, ‘ক্যামেরার সামনে মাহির চেয়ে কিন্তু আমাকে বেশি সুন্দর লাগছিল! উপস্থাপকের সঙ্গে কথাও মাহির চেয়ে আমিই বেশি বলেছি।’

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা