,

জাহাঙ্গীর টাওয়ারের লিফট ভেঙে বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও আইসিটি প্রতিমন্ত্রীসহ ৯ জনকে উদ্ধার

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কারওয়ান বাজারের জাহাঙ্গীর টাওয়ারের লিফটে দীর্ঘক্ষণ আটকে ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ আরো কয়েকজন। লিফটের ম্যাগনেট ফেল করায় ৭তলা থেকে নিচে নেমে বের হতে পারছিলেন না তারা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা লিফট ভেঙে তাদের উদ্ধার করে।

 

zunaid-palak-lrg20160623205827_132813

বৃহস্পতিবার মধ্যরাতে একটি ইলেকট্রনিক মিডিয়ার টকশো শেষে ফেরার সময় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় দুই প্রতিমন্ত্রীই অক্ষত রয়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ভোজন সরকার বলেন, লিফট ৭ তলা থেকে নামার সময় ম্যাগনেট ফেল করায় এ ঘটনা ঘটেছে। ভবনের কর্মীরা চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে ফোন দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের উদ্ধার করে। তারা সবাই অক্ষত রয়েছেন। কেউ আহত হননি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, লিফটের ভেতর দুই প্রতিমন্ত্রী ছাড়াও ছিলেন একুশের রাত টকশোর উপস্থাপক অঞ্জন রায়, বিদ্যুৎ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও), পলকের দুজন এপিএস, জাহাঙ্গীর নামের একজন সুপারভাইজার, প্রযোজক ফারুক এবং কৃষিবিদ দেবু ভট্টাচার্য।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা