,

চীনে ঘূর্ণিঝড়ে নিহত ৯৮, আহত ৮০০

 

 

আন্তর্জাতিক ডেস্ক :চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টির কারণে অন্তত ৯৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৮০০ জন।

 

download

বৃহস্পতিবার বিকেলের দিকে জিয়াংসু প্রদেশের ইয়েনচেন শহরের উপকণ্ঠে এই ঘুর্ণিঝড় আঘাত হানে। একইসঙ্গে মুষলধারে বৃষ্টি ছিল। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া এ তথ্য জানিয়েছে।

শহরের উপকণ্ঠে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১২৫ কিলোমিটার। স্থানীয় সিসিটিভি নেটওয়ার্কের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আবারো ভারী বর্ষণ ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এ কারণে উদ্ধারকাজ ব্যাহত হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

শুক্রবার সকাল থেকে উদ্ধারকারীরা আহতদের উদ্ধারের কাজ শুরু করেছে। এছাড়া খাদ্যদ্রব্য ও পানি সরবরাহ শুরু করেছে। এরইমধ্যে বেইজিং থেকে তাবু খাটানোসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র পাঠিয়ে দিয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা