,

ইইউ’র সঙ্গে ৪০ বছরের বন্ধন ছিন্ন ব্রিটেনের

আন্তর্জাতিক ডেস্ক :ইউরোপীয় ইউনিয়নে থাকা না থাকার প্রশ্নে ঐতিহাসিক গণভোটে ‘লিভ ক্যাম্প’র জয় হলো। ব্রিটিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, ৫১.৬১ শতাংশ ব্রিটিশ ইইউ ত্যাগের পক্ষে ভোট দিয়েছে বলে সর্বশেষ গণনায় দেখা গেছে। অার ৪৮.৩৯ শতাংশ ভোটার ইইউতে থাকার পক্ষে ভোট দেয়। এর মধ্য দিয়ে ২৮টি দেশভুক্ত জোট ইইউ’র সঙ্গে ব্রিটেনের দীর্ঘ ৪০ বছরের বেশি সময়ের সম্পৃক্ততার অবসান হলো। গতকাল ২৩ জুন ইইউতে থাকার পক্ষে এ গণভোট অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৪৬ মিলিয়নের বেশি ভোটার ভোট দেন। দেশটির ইতিহাসে এটি তৃতীয় জাতীয় গণভোট ছিল। খবর সিএনএন, বিবিসি ও দ্য টেলিগ্রাফের

 

 

Road_accident-1

বিবিসির পূর্বাভাসে বলা হয়, ৫২ শতাংশ ভোটার ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের পক্ষে ভোট দেয়। অার ‘রিমেইন ক্যাম্প’র পক্ষে ভোট পড়ে ৪৮ শতাংশ। ফলে ৪ পয়েন্টের ব্যবধানে ‘লিভ ক্যাম্প’ জয়ী হয়।

ফলাফলে দেখা গেছে, লন্ডন ও স্কটল্যান্ডবাসী ইইউতে থাকার পক্ষে ভোট দেন। তবে ব্রিটেনের ইইউ ত্যাগের পক্ষে সবচেয়ে বেশি ভোট পড়েছে উত্তর ইংল্যান্ডে। সেখানকার ওয়েলস এবং ইংলিশ শায়ারস ভোটাররা ব্যাপক সংখ্যায় দেশটির ইইউ ত্যাগের পক্ষে ভোট দিয়েছেন।

এদিকে, ব্রিটেনের ইইউ ত্যাগের পক্ষে ফলাফল প্রকাশের সঙ্গে পাল্লা দিয়ে স্থানীয় মুদ্রা পাউন্ডের মান ডলারের বিপরীতে ১৯৮৫ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।

অপরদিকে, ব্রিটিশ রাজনীতিবিদ ও ইউকে ইনডিপেনডেন্স পার্টির নেতা নিজেল ফারাজ দিনটিকে ব্রিটেনের জন্য ‘স্বাধীনতার দিন’ হিসেবে ঘোষণার দিয়েছেন। গণভোটের মধ্য দিয়ে ব্রিটেনে নতুন দিগন্তের উন্মোচন হয় বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা