,

শিবগঞ্জে বজ্রপাতে স্কুল ছাত্রীসহ ৫ জনের মৃত্যু

Amaderনিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক বজ্রপাতে এক স্কুল ছাত্রীসহ পাঁচজন নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে এসব মৃত্যুর ঘটনা ঘটে। নিহতরা হলেন- মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশবাড়ি ইউনিয়নের সুনামঘাটা গ্রামের ধোপাই বারীর ছেলে কালাই বারী, কালাইচর গ্রামের আহমেদ আলী সরদারের ছেলে তালেব আলী সরদার, গুচ্ছগ্রাম খাসেরহাট গ্রামের সোনামুদ্দীন খাঁনের ছেলে হারুন খাঁ ও শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কদলতলা জমিনপুর গ্রামের জোঞ্জালীর ছেলে রফিকুল ইসলাম।

এছাড়া একই সময় বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় বজ্রপাতে মারা যায় দুর্লূভপুর বাজার এলাকার তাজমুল হকের মেয়ে ৬ষ্ঠ শ্রেণির স্কুল ছাত্রী বুলি খাতুন।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে হালকা বৃষ্টি শুরু হয়। এসময় শিবগঞ্জ উপজেলার জমিনপুর গ্রামের একটি খড়ের ঘরে রফিক, কালাইবারী, তালেব আলী ও হারুন খাঁন আশ্রয় নেই। এসময় হঠাৎ করে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তাদের চারজনের মৃত্যু হয়। স্থানীয়রা আরও জানায়, নিহত কালাই বারী, তালেব আলী ও হারুন খাঁন তাবলীগ জামায়াতের সাথে ওই এলাকাতে এসেছিলেন। এদিকে বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ রমজান আলী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা