,

‘চলচ্চিত্র বিনিময় হতে হবে সমানে সমান’

photo-1466688099বিনোদন প্রতিবেদক : বাংলাদেশ ও ভারতের সঙ্গে শুরু হয়েছে চলচ্চিত্র বিনিময়। এরই মধ্যে দুই দেশেই মুক্তি পেয়েছে দুই দেশের ছবি। তবে এই চলচ্চিত্র বিনিময়ে যদি অনিয়ম হয়, তাহলে বাংলাদেশের চলচ্চিত্র ধংস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। ‘শিকারী’ ছবির মুক্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনে গতকাল বুধবার সন্ধ্যায় তিনি এই কথা বলেন।

এ বিষয়ে আব্দুল আজিজ বলেন, ‘আমাদের দেশের সাথে কলকাতার এরই মধ্যে চলচ্চিত্র বিনিময় শুরু হয়েছে। ব্যক্তিগত ভাবে আমার এই ছবি বিনিময় নিয়ে কোনো সমস্যা মনে করছি না। কিন্তু এই বিনিময়ের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। যদি সঠিক ভাবে যাচাই বাছাই না করে, ছবির বিনিময় করা হয়, তাহলে এক সময় আমাদের দেশের চলচ্চিত্র ধংস হয়ে যাবে।’

আজিজ আরো যোগ করেন, ‘চলচ্চিত্র বিনিময় হতে হবে সমানে সমান। দেখা গেল কলকাতা থেকে যে ছবিটা আমাদের হলের জন্য আসছে সেই ছবিটা গত মাসে রিলিজ হয়েছে।  বিগবাজেটে, বিগ আর্টিস্টের একটি ছবি। আর আমাদের দেশ থেকে যে ছবিটা কলকাতায় পাঠানো হয়েছে সেটি সাত বছর আগের একটা ছবি, যেটি বাংলাদেশেও তেমন ব্যবসা করতে পারেনি। দেখা গেলা যে তারা তাদের ছবি দিয়ে আমাদের দেশ থেকে কোটি টাকা কামিয়ে নিয়ে গেল আর আমাদের ছবি ২০ হাজার টাকা দিয়ে নিয়ে সেটি ফেলে রাখল, দেখানোই হলো না।  ব্যবসায়িক ভাবে তারা হিসাব করল যে ২০ হাজার টাকায় ছবি নিয়ে কোটি টাকা আয় হচ্ছে। এমন হলে আমরা ক্ষতিগ্রস্ত হব।’

দুই বাংলার মধ্যে চলচ্চিত্র বিনিময়ের বিষয়টি নিয়ে আজিজ মনে করেন নজরদারির প্রয়োজন আছে। তিনি বলেন, ‘পরিচালক, প্রযোজক ও সাংবাদিকদের বিষয়টি নিয়ে এক হয়ে কাজ করতে হবে।’ বিষয়টি নিয়ে সরকারি একটি মনিটরিং সেল করারও পরামর্শ দেন তিনি। এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা