,

যুক্তরাষ্ট্রের ৯৬ লাখ মানুষ ক্ষীণদৃষ্টিতে আক্রান্ত

myopicd_117761আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের আনুমানিক ৯৬ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ উচ্চ পর্যায়ের ক্ষীণদৃষ্টিতে আক্রান্ত। বড় ধরনের এক গবেষণায় এই দাবি করা হয়েছে।

গবেষকরা বলেন, প্রায় আট লাখ ২০ হাজার মানুষ এই ধরনের রোগে আক্রান্ত। ৪১ হাজারের বেশি মানুষ ‘মাইয়োপিক করোডিয়াল নিওভ্যাসকুলারাইজেশন’ জটিলতায় ভুগছে। এর প্রভাবে দীর্ঘমেয়াদে দৃষ্টিশক্তি হারিয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রের নারীরা সবচেয়ে বেশি এই রোগের ঝুঁকিতে রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে মাইয়োপিক করোইডাল নিওভ্যাসকুলারাইজেশনের বাস্তব প্রাদুর্ভাব নিয়ে এটিই প্রথম বড় মাপের গবেষণা।

যুক্তরাষ্ট্রে গত কয়েক দশক ধরে ক্ষীণদৃষ্টির পরিমাণ বাড়ছে। ১৯৭০ সালে দেশটিতে ক্ষীণদৃষ্টিতে আক্রান্তের সংখ্যা ছিল ২৫ শতাংশ। ২০০০ সালে এসে তা দাঁড়ায় ৪০ শতাংশে। বেশিরভাগ ক্ষীণদৃষ্টির সমস্যা সমাধান করা হয় অস্ত্রোপচার বা চশমা ব্যবহারের মাধ্যমে।

গবেষণাটি পরিচালনা করে আমেরিকান অ্যাকাডেমি অব অপথ্যালমোলজি, ন্যাশনাল হেলথ ইনস্টিটিউট এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়। যুক্তরাষ্ট্রে প্রায় ৪ শতাংশ প্রাপ্তবয়স্ক মারাত্মক পর্যায়ের ক্ষীণদৃষ্টিতে আক্রান্ত। যা ৯৬ লাখ মানুষের সমান। এরমধ্যে নারীরা উচ্চ পর্যায়ের ক্ষীণদৃষ্টির জটিলতায় আক্রান্ত বেশি। সূত্র: এনডিটিভি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে