,

‘শিক্ষানীতি পরিবর্তন না করলে ঢাকা ঘেরাও’

500x350_206dc3711c23d65288f15070e07b2f96_hafajotনিউজ ডেস্ক : চলমান শিক্ষানীতি ও শিক্ষা আইন-২০১৬ কে পরিবর্তন না করলে আবারো ঢাকা ঘেরাওয়ের হুমকি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বারিধারার জামিয়া মাদানিয়া মাদরাসায় হেফাজতে ইসলাম ঢাকা মহানগর আয়োজিত ইফতার মাহফিলে হেফাজত নেতা মুফতি ফখরুল ইসলাম এ হুমকি দেন।

মুফতি ফখরুল ইসলাম বলেন, কুরআন-সুন্নাহ বিরোধী শিক্ষানীতি বাতিল করতে হবে। শিক্ষানীতি বাতিলের দাবিতে প্রয়োজনে আমরা আবারো ঢাকা ঘেরাও করবো। তিনি হেফাজতের মহাসচিবের নিকট ঢাকা ঘেরাও কর্মসূচি ঘোষণারও দাবি জানান।
প্রধান অতিথির বক্তব্যে হেফাজতের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা জুনাইদ বাবনগরী বলেন, দেশে এখন ইসলাম বিরোধী কর্মকাণ্ড চলছে। বর্তমান শিক্ষানীতি বাতিল করতে হবে। এ শিক্ষানীতিতে দুর্গা দেবীর নিকট প্রার্থনা করার নিয়ম ঢুকানো হচ্ছে। ইসলামী শিক্ষা ও কুরআন রক্ষায় এদেশের মুসলমানরা জীবন বিলিয়ে দিতেও প্রস্তুত আছে।

তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের নামে আজ সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের গ্রেফতার করা হচ্ছে। এসব ইসলাম বিরোধী। ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই।

এক লাখ আলেমের মতামতের বিষয়ে তিনি বলেন, এই মতামত স্বয়ং সম্পূর্ণ হয়নি। নিরপরাধ মানুষকে হয়রানি করাও ইসলামে হারাম। এগুলোও থাকতে হবে। আজকে প্রকৃত দোষীদের ছেড়ে দিয়ে নিরপরাধ মানুষকে গ্রেফতার করে তাদের ওপর জুলুম করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা