,

‘ধর্ষণ’ মন্তব্যে এবার সালমানের পাশে নওয়াজ

salnawবিনোদন ডেস্ক : এবার ধর্ষণ মন্তব্যে সালমান খানের পাশে দাঁড়ালেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। এর আগে নিজের বক্তব্য জানাতে গিয়ে অভিনেত্রী পূজা বেদী এক টুইট বার্তায় লেখেন, ‘‘এই বিতর্ক কি সত্যিই যুক্তিযুক্ত? যদি আমি বলি হাতির মতো মোটা তাহলেও কি আমার বিরুদ্ধে মামলা দায়ের হবে? ভারত কি একটু অধিক রক্ষণশীল হয়ে পড়ছে না?’’ এরপরই আরেক টুইটে পূজা লেখেন, ‘‘সালমান ধর্ষিতা কথাটা ব্যবহার করে শারীরিক ও মানসিকভাবে বিপর্যয়ের কথাই বোঝাতে চেয়েছেন। এর মধ্যে ভুল কী রয়েছে?’’

সালমানের মন্তব্য সম্পর্কে নওয়াজের প্রতিক্রিয়া: “এটা তো উনি রূপকার্থে বলেছিলেন। এ নিয়ে আর আলোচনা বা প্রশ্নের কোনও প্রয়োজন নেই।” এরই পাশাপাশি তাঁর মন্তব্য: “আমার কাছে উদ্দেশ্যটাই বেশি গুরুত্বপূর্ণ। এ কথা বলার পেছনে তার (সালমান) কোনো অসৎ উদ্দেশ্য ছিল না।”

সম্প্রতি ‘সুলতান’ ছবির শ্যুটিংয়ে অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে এক সাক্ষাৎকারে সালমান খান বলেছিলেন, ছবির দৃশ্যের শুটিং শেষে তার নিজেকে একজন ধর্ষিতা নারীর মতো মনে হতো। এরপরই চারদিক থেকে সমালোচনার ঢেউ ধেয়ে আসে বলিউড সুপারস্টারের দিকে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা