,

‘ক্রসফায়ার’ নয়, ফাহিমকে হত্যা করা হয়েছে : খালেদা জিয়া

1466688623নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘ক্রসফায়ার’ নয়, সন্দেহভাজন জঙ্গি গোলাম ফায়জুল্লাহ ফাহিমকে হত্যা করা হয়েছে। এটি সম্পূর্ণ সাজানো ঘটনা। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে ইমানুয়্যেলস ব্যাঙ্কুইট হলে বাংলাদেশ লেবার পার্টির আয়োজিত ইফতার মাহফিলে খালেদা জিয়া এসব কথা বলেন।
কথিত বন্দুকযুদ্ধে সন্দেহভাজন জঙ্গি ফাহিমের নিহত হওয়ার কথা উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ‘এটা সম্পূর্ণ একটা সাজানো ঘটনা। তাকে কোনো ক্রসফায়ার নয়, তাকে হত্যা করা হয়েছে এবং পুলিশ হত্যা করা মানে হাসিনা এর সঙ্গে ইনভলবড। কেননা হাসিনা হলো হোম মিনিস্টার (অবশ্য এখন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল)। কাজেই আমরা বলতে চাই, এই নিরীহ হত্যার বিচার হওয়া দরকার।’

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করেছেন, দেশে যেসব অপরাধ সংঘটিত হচ্ছে, তার সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও পুলিশ জড়িত। সারা দেশে সাধারণ মানুষ ও বিএনপির নেতা-কর্মীরা অত্যাচারিত হচ্ছেন। বিএনপির নেতা-কর্মীরা ন্যায়বিচার পাচ্ছেন না। কারাগারে বিএনপির নেতা-কর্মীরা চিকিৎসা পান না। কারাগার থেকে মুক্তি পেলে আবার কারা ফটক থেকেই বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়। গণগ্রেপ্তারের নামে সারা দেশে বিএনপি ও অন্যান্য বিরোধী দলের নেতা-কর্মী এবং সাধারণ মানুষকে অত্যাচার করা হয়েছে।

সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বা মন্ত্রী-এমপি নয়, বিএনপি আন্দোলন করছে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য।লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিএনপির নেতৃত্বাধীন ২০–দলীয় জোট নেতাদের মধ্যে জামায়াতের কর্মপরিষদের সদস্য সেলিম উদ্দিন, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) চেয়ারম্যান জেবেল রহমান গানি, বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা