,

মেঘনায় ডাকাতি, অর্ধলক্ষাধিক টাকা লুটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :আশুগঞ্জ সারকারখানা এলাকায় মেঘনা নদীতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে।

 

photo-1466689243

ডাকাতির ঘটনায় জ্বালানি তেল,মোবাইল ফোনসহ অর্ধলক্ষাধিক টাকা লুট করে নিয়ে গেছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

প্রত্যক্ষদর্শী ধন মিয়া জানান, লালপুর থেকে আশুগঞ্জে আসার পথে আশুগঞ্জ সারকারখানা কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে দুটি নৌকাযোগে আমার নৌকায় হামলা করে ২৫-২৬ জনের সশস্ত্র ডাকাতদল।নৌকায় উঠার সঙ্গে সঙ্গে ডাকাতরা দেশীয় অস্ত্র দিয়ে আমাদের ওপর এলোপাতাড়ি হামলা করে।এতে তিনজন গুরুতর আহত হয়।ডাকাতরা আমাদের সবাইকে একসঙ্গে রশি বেঁধে রাখে। পরে নগদ পাঁচ হাজার টাকা, ৬৫ কেজি জ্বালানি তেল, ৫০০ চটের বস্তা এবং মোবাইল ফোনসেটসহ প্রায় অর্ধলক্ষাধিক টাকা লুট করে নিয়ে দ্রুত পালিয়ে যায়।’

পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা এসে তাঁদের উদ্ধার করে। ধন মিয়া বলেন, ‘নৌপথে নিরাপত্তা জোরদার না করলে এ ধরনের ডাকাতি ঘটতেই থাকবে।আমাদের দাবি দ্রুত নৌপথে নিরাপত্তার ব্যবস্থা করা হোক।’

এ ব্যাপারে আশুগঞ্জ নৌপুলিশের পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, ‘নৌপথে পুলিশের টহল সন্ধ্যা ৬টা পর্যন্ত থাকে। এরপর যদি কেউ নৌপথে চলাচল করে তাহলে যার যার দায়িত্বে চলাচল করবে। কারণ, সন্ধ্যা ৬টা পর্যন্ত নৌপুলিশের দায়িত্ব।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা