,

মেহেরপুরে চার ছিনতাইকারীকে আটকের দাবি

 

নিজস্ব প্রতিবেদক :মেহেরপুরের গাংনী উপজেলার আমতৈল-ভোলাডাঙ্গা সড়কে ছিনতাইয়ের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

 

 

photo-1466688601

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আকরাম হোসেনের নেতৃত্বে পুলিশের অভিযানে চারজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- গাংনীর আমতৈল গ্রামের মহিবুল ইসলাম (৩৮), আব্বাস আলী (২৪), তাঁর ভাই আব্দুল মোমিন (২২) এবং হেমায়েতপুর গ্রামের আব্বাছ আলী (৪২)।

ওসি আকরাম হোসেন জানান, বুধবার দিবাগত রাতে ভোলাডাঙ্গা ও আমতৈল গ্রামের মাঠে ছিনতাইকারীরা গরু ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে এলাকার বিভিন্ন গ্রামে সাঁড়াশি অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন স্থান থেকে ওই চার ছিনতাইকারীকে আটক করা হয়। তিনি আরো বলেন, আটক চারজন এলাকার শীর্ষ ছিনতাইকারী ও চাঁদাবাজ হিসেবে চিহ্নিত। জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের ঘটনা তারা পুলিশের কাছে স্বীকার করেছে বলে তিনি জানান।

বুধবার রাতে উপজেলার আমতৈল-ভোলাডাঙ্গা গ্রামের মাঝামাঝি সড়কে ছিনতাইকারীদের হামলায় বাবলু হোসেন (৫২), জাহিদুল ইসলাম (৫০) ও একই গ্রামের লুৎফর রহমান (৪৭) নামের তিন গরু ব্যবসায়ী আহত হন। আহতরা বর্তমানে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা