,

গাজীপুরে অগ্নিকাণ্ডে কয়েকটি প্রতিষ্ঠান পুড়ে গেছে

 

নিজস্ব প্রতিবেদক :গাজীপুরের চক্রবর্তী এলাকার একটি মার্কেটে অগ্নিকাণ্ডে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ও ঘর পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

 

163343Fire-service

রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (ইপিজেড) ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ জানান, গাজীপুর সিটি করপোরেশনের চক্রবর্তী এলাকার হাজি আবদুল হালিমের মার্কেটে আজ দুপুরে আগুনের ঘটনা ঘটে। ওই মার্কেটের তুলা ও লেপ-তোষকের দুটি গুদাম, গম ও মসল্লা ভাঙানোর একটি কারখানা ও একটি আমের আড়তে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাভার ইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভায়। আগুনে মার্কেটের ওই চারটি ঘরসহ মালামাল পুড়ে গেছে। তবে এ অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এ অগ্নিকাণ্ড ঘটেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা