বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদাসহ ছয়জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১৪ জুলাই

 

নিজস্ব প্রতিবেদক :জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করেছেন আদালত। আগামী ১৪ জুলাই এ মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।

 

khaleda-zia_25546

আজ বৃহস্পতিবার ঢাকার বকশিবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদারের আদালতে সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। সকাল পৌনে ১১টায় জিয়া অরফানেজ মামলার দুই সাক্ষী প্রাইম ব্যাংকের কর্মকর্তা আফজাল হোসেন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের হিসাবরক্ষক মাজেদ আলীকে জেরা শেষ করেন আসামিপক্ষ।

এরপর বিচারক অন্য দুই সাক্ষী প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আলফা সানি ও মোখলেছুর রহমানকে জেরার জন্য আগামী ১৪ জুলাই দিন নির্ধারণ করেন। এ পর্যন্ত মামলাটিতে ১১ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

দুদকের পক্ষে শুনানিতে ছিলেন সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল।

২০১৪ সালের ১৯ মার্চ খালেদা জিয়াসহ ছয়জনের বিরুদ্ধে ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের সাবেক বিচারক বাসুদেব রায় অভিযোগ গঠন করেন। এরপরই মামলাটির আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হয়।

জিয়া অরফানেজ ট্রাস্টে অনিয়মের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই দুর্নীতি দমন কমিশন রমনা থানায় এ মামলা করে।

২০১০ সালের ৫ আগস্ট দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হারুনুর রশিদ মামলার তদন্ত শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

বাকি চার আসামি হলেন মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

আসামিদের মধ্যে ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান মামলার শুরু থেকেই পলাতক। বাকিরা জামিনে আছেন।

মামলায় এতিমদের সহায়তা করার উদ্দেশে একটি বিদেশি ব্যাংক থেকে আসা দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয়।

এ জাতীয় আরও খবর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

গাজায় শিশু হত্যার অভিযোগ জাতিসংঘ কমিশনের

আওয়ামী লীগের বিচারের দাবি জানালেন জামায়াত আমির

কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারেক রহমান

তিন দিন বন্ধ থাকবে রাজধানীর কয়েকটি সড়ক

স্ত্রী মৃত্যুর মামলায় অভিনেতা আলভী রিমান্ডে

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসি-রোনালদো পছন্দে রাজনৈতিক প্রভাব!

রোহিঙ্গাদের জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি

আইন কর্মকর্তাদের পদত্যাগে বিএনপির ‘রাজনৈতিক স্টান্ট’ অভিযোগ

দিল্লি বিমানবন্দর ইস্যুতে ভারতের ব্যাখ্যায় অসন্তুষ্ট ঢাকা

সাংবাদিকদের দিয়ে হাসপাতালের টয়লেট পরিষ্কারের প্রস্তাব