,

নেতারাই বিশ্বাসঘাতকতা করেছে: শেখ হাসিনা

 

নিজস্ব প্রতিবেদক :প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মন্ত্রিত্ব ত্যাগ করেছিলেন সংগঠনের জন্য। অনেকে মন্ত্রিত্বের জন্য সবকিছু ত্যাগ করে। কিন্তু বঙ্গবন্ধু ছিলেন তার ব্যতিক্রম। তিনি সংগঠনের জন্য জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। সব কিছু ত্যাগ করেছে’।

 

 

pm_hasina

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বৃহস্পতিবার বিকেলে তিনি এ সব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘তৃণমূলের নেতাকর্মীরা কোনোদিন সিদ্ধান্ত গ্রহণে ভুল করেনি। তারা সবসময় ঠিক সিদ্ধান্ত নিয়েছেন। বঙ্গবন্ধুর নির্দেশনা তারা পুঙ্খানুঙ্খভাবে পালন করেছেন। কিন্তু নেতারাই দল ছেড়ে চলে গেছে। তারা বিশ্বাসঘাতকতা করেছে। কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা এসব করেনি। তারা দলের জন্য সবকিছু করতে বদ্ধ পরিকর।’

নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, ‘নেতাকর্মীদের দেশের জন্য ত্যাগ করতে শিখতে হবে। ভোগের কথো চিন্তা করলে দেশকে কিছুই দেওয়া যাবে না। এ উদাহরণ হচ্ছে ৭৫’ এর পর যারা ক্ষমতায় এসেছিল তারা ত্যাগের কথা চিন্তা না করে ভোগের কথা চিন্তা করেছিল। এজন্য দেশের কোনো উন্নয়ন হয়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা