,

ঈদযাত্রায় বিপদে পড়লে কী করবেন?

নিজস্ব প্রতিবেদক : ঈদযাত্রার সময় কাউকে অজ্ঞান পার্টি, মলম পার্টি বা প্রতারক চক্রের সদস্য বলে সন্দেহ হলে তাৎক্ষণিক নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করবেন। একই সঙ্গে কোন ব্যক্তি বা গোষ্ঠী গুজব সৃষ্টির মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটালে তাও পুলিশকে জানান। কয়েকটি নম্বরে ফোন করে সেবা নিতে পারেন বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তর।

 

 

index_132753

বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জনসাধারণের প্রতি এ আহ্বান জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে হয়তো বাড়ি যাবেন। ট্রেনে, বাসে বা লঞ্চে। যাত্রাপথে অপরিচিত কোনো ব্যক্তির কাছ থেকে পানীয় বা খাবার গ্রহণ করবেন না। কাউকে অজ্ঞান পার্টি, মলম পার্টি বা প্রতারক চক্রের সদস্য সন্দেহ হলে তাৎক্ষণিক নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবহিত করুন। কেউ এ ধরনের ঘটনার শিকার হলে তার চিকিৎসার ব্যবস্থা নিন। কোন ব্যক্তি বা গোষ্ঠী যাতে অমূলক ঘটনার গুজব সৃষ্টির মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকুন। এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশকে অবহিত করুন।’

সংবাদ বিজ্ঞপ্তিতে ফোন করে পুলিশের কাছ থেকে সুবিধা নিতে কয়েকটি নম্বর দেওয়া হয়েছে। সেগুলো হলো : ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)- ০১৭১৩৩৯৮৩১১, ৯৫১৪৪০০, ৯৫৫১১৮৮, ৯৫৫৯৯৩৩; র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ০১৭৭৭৭২০০২৯, ৭৯১৩১১৭; পুলিশ হেডকোয়ার্টার্সের কন্ট্রোল রুম ০১৭৬৯৬৯০০৩৩, ০১৭৬৯৬৯০০৩৪, ৯৫৬১৯৬৭, ৯৫৬০৬৬১। এ ছাড়া জেলা পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা