,

দেবরকে কোপাতে গিয়ে স্বামীকে খুন

patuakhali_1_17191_1466683318নিউজ ডেস্ক : পটুয়াখালীতে পারিবারিক কলহের জের ধরে দেবরকে কোপাতে গিয়ে স্বামীকে খুন করলেন মোসা. জেসমিন আক্তার (৩৮) নামে এক গৃহবধু।

বুধবার রাতে জেলা শহরের টাউন বহালগাছিয়ার খন্দকার বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।  এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জেসমিনকে আটক করেছে পুলিশ।

পুলিশের হাতে আটক হওয়া জেসমিন বলেন, বুধবার সন্ধ্যার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জেসমিন ও তার দেবর রুবেল মাতুব্বরের স্ত্রী মোসা. নাসিমা আক্তারের সঙ্গে বাকবিতণ্ডা বাধে।

এক পর্যায় জেসমিনের স্বামী আবুল বাসার মাতুব্বর ও তার ভাই রুবেল মাতুব্বরের সঙ্গে দ্বিতীয় দফায় বাকবিতণ্ডা হয়। পরে দুই ভাইয়ের মধ্য ধস্তা-ধস্তি হয়।

এসময় জেসমিন আক্তার ঘরে ব্যবহৃত একটি গাছ কাটা দাঁ নিয়ে দেবর রুবেলের মাথায় আঘাত করেন। দেবর রুবেল আত্মরক্ষার্থে পাশে সরে গেলে সেই দায়ের আঘাতটি আবুল বাসারের বুকে লেগে মারাত্মক জখম হয়।

পরে স্থানীয়রা তাকে পটুয়াখালী হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে বরিশাল প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯ টার দিকে আবুল বাসার মারা যান।

খুনের অভিযোগে পুলিশের হাতে আটক হওয়া তিন সন্তানের জননী জেসমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘পারিবারিক কলহে এ ঘটনা ঘটেছে। আমি ইচ্ছে করে কিছুই করেনি। অজ্ঞাত কারনে আঘাতটি লেগে গেছে।’

এদিকে মায়ের সঙ্গে থানায় আসা জেসমিনের তিন শিশু সন্তানের কান্নায় এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। তারা বলে, ‘বাবা খুন হয়েছে, মা জেলে গেলে  আমাদের কে দেখবে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা