,

গোপালগঞ্জে শিক্ষিকাকে উত্ত্যক্তের দায়ে যুবক দণ্ডিত

 

নিজস্ব প্রতিবেদক :গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক শিক্ষককে উত্ত্যক্তের দায়ে এক যুবককে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

 

Gopalganj-map
বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিলাল হোসেনের ভ্রাম্যমাণ আদালত তাকে এ দণ্ড দেয়।

দণ্ডিত হামীম শেখ (৩৮) কোটালীপাড়ার মান্দ্রা গ্রামের আজাহার শেখের ছেলে।

কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্কুলে যাতায়াতের পথে স্থানীয় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে উত্ত্যক্ত করতেন হামীম। বুধবার ওই শিক্ষিকা কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ বিষয়ে অভিযোগ করেন।

“সকালে স্কুলে যাওয়ার পথে ওই শিক্ষিকাকে উত্ত্যক্তের সময় হামীমকে হাতেনাতে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।”

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা