,

দায়িত্বে অবহেলা, শান্তিরক্ষী ফেরত পাঠাবে জাতিসংঘ

 

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ সুদানের মালাকালে অবস্থিত শরণার্থী শিবিরে সন্ত্রাসী হামলার সময় দায়িত্বে অবহেলার দায়ে বেশ কিছু শান্তিরক্ষীকে যার যার দেশে ফেরত পাঠাবে জাতিসংঘ। তারা কোন কোন দেশের সদস্য তা জানা যায় নি। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়েছে, গত ১৭ ও ১৮ই ফেব্রুয়ারি জাতিসংঘ পরিচালিত ওই শরণার্থী শিবিরে সন্ত্রাসী হামলা হয়।

 

UN-P
সন্ত্রাসীরা সামরিক পোশাক পরে এ হামলা চালায়। এতে বেসামরিক কমপক্ষে ৪০ জন মানুষ মারা যান। তাদের শিবির আগুনে পুড়িয়ে দেয়া হয়। আহত হন ১২৩ জন। জাতিসংঘ শান্তিরক্ষী বিষয়ক প্রধান হার্ভে ল্যাডসোউস বুধবার স্বীকার করেছেন যে, ওই সময় জাতিসংঘের শান্তিরক্ষীরা যথাযথ পদক্ষেপ নেন নি। এটা ধরা পড়েছে এক তদন্তে। ওই শরণার্থী শিবিরে আশ্রয় ছিল প্রায় ৪৮ হাজার মানুষের। হামলার পর প্রায় ২০ হাজার মানুষ তাদের আশ্রয় হারান। কিনউ ওই সময় জাতিসংঘ শান্তিরক্ষীরা যথাযথ পদক্ষেপ নেন নি। হার্ভে ল্যাডসোউস বলেন, ওইসব শান্তিরক্ষীর নাম আমি প্রকাশ করবো না। ওইসব ইউনিট ও বিশেষ বিশেষ কর্মকর্তাকে তাদের দেশে ফেরত পাঠানো হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা