,

হিলারির বিরুদ্ধে ট্রাম্পের বিষোদগার

আন্তর্জাতিক ডেস্ক :হিলারি ক্লিনটনের বিরুদ্ধে বিষোদগার করলেন ডোনাল্ড ট্রাম্প। হিলারিকে বিশ্বমানের মিথ্যাবাদী বলে আখ্যায়িত করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট ও রিপাবলিকান দলের আপাত প্রার্থী এ দু’জন। প্রাইমারি ও ককাস নির্বাচনে তারা প্রয়োজনীয় সংখ্যক ডেলিগেট সংগ্রহ করার পর এখন প্রস্তুতি নিচ্ছেন চূড়ান্ত পর্বের জন্য।

 

 

HIL

ডেমোক্রেট সিনেটর, যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, সাবেক ফার্স্টলেডি হিলারি ক্লিনটনকে যে ভাষায় তিনি রুক্ষè ভাষায় আক্রমণ করেছেন। যুক্তরাষ্ট্রের সাবেক শীর্ষ এই কূটনীতিককে তিনি চোর বলতেও দ্বিধা করেন নি। বলেছেন, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্সিতে এ যাবত যত মানুষ এসেছেন তার মধ্যে হিলারি সবচেয়ে বেশি দুর্নীতিবাজ। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নিজস্ব তহবিলের মতো হিলারি পররাষ্ট্র মন্ত্রণালয়কে পরিচালনা করেছেন। নিষ্পেষণকারী শাসকগোষ্ঠীর পক্ষে ছিলেন তিনি। ট্রাম্প আরও বলেছেন, হিলারি নিজস্ব বিশেষ স্বার্থ উদ্ধারের জন্য সারাজীবন অর্থ সংগ্রহ করেছেন। নিজের জন্য প্রচুর অর্থ সরিয়ে নিয়েছেন।
এ খবর দিয়েছে অনলাইন স্কাই নিউজ। এতে বলা হয়, বুধবার ম্যানহাটানের হোটেলে তিনি হিলারি ক্লিনটনের বিরুদ্ধে নভেম্বরের নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সেখানেই তিনি এসব কথা বলেন। উল্লেখ্য, এর একদিন আগে হিলারি ক্লিনটন অভিযোগ এনেছেন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। তিনি বলেছেন, ট্রাম্প যদি প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে যুক্তরাষ্ট্রের অর্থনীতি আবার মন্দায় পড়বে। তার জবাব দিতে গিয়ে ট্রাম্প বলেন, হিলারি যদি প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে তিনি ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ অনুমোদন করবেন। এতে যুক্তরাষ্ট্রের লাখ লাখ কর্মসংস্থান ধ্বংস হবে। তাই ট্রাম্প বলেন, আমরা এমন ব্যক্তিকে বেছে নিতে পারি না, যিনি প্রতারণাপূর্ণ ব্যবস্থাকে অনুমোদন দেবেন।
ট্রাম্প তার সমর্থকদের বলেন, হিলারি ক্লিনটন আমাদের শ্রমিকদের বিক্রি করে দিয়েছেন। তিনি আপনাদের ব্যবহার করে নিজে ধনী হয়েছেন। হিলারি ক্লিনটনকে পররাষ্ট্র নীতি নিয়েও ঘায়েল করেন তিনি। বলেন, হিলারি আইসিসকে নিয়ন্ত্রণমুক্ত করেছেন। একই সঙ্গে লিবিয়ার ত্রিপোলিতে ২০১২ সালে একজন মার্কিন কূটনীতিকের মৃত্যুর জন্যও হিলারিকে দায়ী করেন ট্রাম্প।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে