,

জেনে নিন সিপিএলে সাকিবদের ম্যাচের সময়সূচি

4স্পোর্টস ডেস্ক: ঢাকা প্রিমিয়ার লিগে নিজের দল আবাহনীর ঘরে শিরোপা তুলে দিয়ে এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের (সিপিএল) মিশন শুরু করতে যাচ্ছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আগামী ২৬ তারিখ এ লিগি অংশ নিতে ঢাকা ছাড়বেন তিনি।

২০১৩ সালে সিপিএলের প্রথম আসরে বারবাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলেছিলেন সাকিব। এর পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র না পাওয়ায় আর খেলা হয়নি পরের দুইটি আসরে।

ইতিমধ্যে বিসিবির কাছ থেকে সিপিএলের এবারের আসরে জ্যামাইকা তালাওয়াহসের হয়ে খেলতে অনুমতি পেয়ে গেছেন সাকিব।

চলতি আসরে জ্যামাইকা তালাওয়াহসে সাকিব সতীর্থ হিসেবে পাচ্ছেন কিংবদন্তী লঙ্কান ক্রিকেটার কুমার সাঙ্গাকারা, লাসিথ মালিঙ্গা ও জ্যামাইকান ঝড় ক্রিজ গেইলকে।

আগামী ২রা জুলাই সাকিবের দল জ্যামাইকা তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে সেন্ট কিটসের বিপক্ষে।

জেনে নেওয়া যাকগ্রুপ পর্বের সাকিবদের খেলার সময়সূচি:-

২রা জুলাই, জ্যামাইকা তালাওয়াহস বনাম সেন্ট কিটস- বাংলাদেশ সময় রাত ১০টা

৫ই জুলাই, জ্যামাইকা তালাওয়াহস বনাম ত্রিনিবাগো নাইট রাইডার্স- বাংলাদেশ সময় ভোর ৫টা

৮ই জুলাই, জ্যামাইকা তালাওয়াহস বনাম গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স- বাংলাদেশ সময় ভোর ৫টা

১২ই, জুলাই জ্যামাইকা তালাওয়াহস বনাম বার্বাডোস ট্রাইডেন্টস- বাংলাদেশ সময় ভোর ৬টা

১৬ই জুলাই, জ্যামাইকা তালাওয়াহস বনাম গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স- বাংলাদেশ সময় ভোর ৬টা

১৭ই জুলাই, জ্যামাইকা তালাওয়াহস বনাম সেন্ট কিটস- বাংলাদেশ সময় ভোর ৪টা

১৯শে জুলাই, জ্যামাইকা তালাওয়াহস বনাম ত্রিনিবাগো নাইট রাইডার্স- বাংলাদেশ সময় ভোর ৬টা

২১শে জুলাই, জ্যামাইকা তালাওয়াহস বনাম বার্বাডোস ট্রাইডেন্টস- বাংলাদেশ সময় ভোর ৬টা

৩০শে জুলাই, জ্যামাইকা তালাওয়াহস বনাম সেন্ট লুসিয়া জুকস- বাংলাদেশ সময় রাত ১০ টা

১লা আগস্ট, জ্যামাইকা তালাওয়াহস বনাম সেন্ট লুসিয়া জুকস- বাংলাদেশ সময় রাত ২ টা

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা