,

দেশে গুপ্তহত্যা অচিরেই বন্ধ হবে : তোফায়েল আহমেদ

130388_187নিউজ ডেস্ক : খালেদা জিয়া হতাশ হয়ে আওয়ামী লীগের ওপর দোষ চাপাচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগ নেতা ও বানিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন ‘গত দুই বছর ধরে বাংলাদেশে চলমান গুপ্তহত্যা অচিরেই বন্ধ হবে।’

আওয়ামী লীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তোফায়েল আহমেদ বলেন, ‘খালেদা জিয়া হতাশ হয়ে আওয়ামী লীগের ওপর দোষ চাপাচ্ছেন। সরকার সন্ত্রাস, জঙ্গিবাদের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এগুলো নির্মূল করা হবে। অচিরেই গুপ্ত হত্যা বন্ধ হবে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের ইতিহাস সংগ্রামের ইতিহাস। আওয়ামী লীগের ইতিহাস অর্জনের ইতিহাস। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, তখন দেশবিরোধী চক্র ষড়যন্ত্র শুরু করেছে। তাদের ষড়যন্ত্র সফল হবে না।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা