,

যশোরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৪ যাত্রী নিহত

jessore_banglanewsনিউজ ডেস্ক : যশোর সদর উপজেলার তীরেরহাট মথুরাপুর রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের চার যাত্রী মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।নিহত প্রাইভেটকার চালকের নাম জানা যায়নি। নিহত অপর ৩ জন হলেন- তিরের হাট গ্রামের নিত্যপদ দাসের ছেলে চয়ন (১২), জয়া রানী সরকার (৫০) ও কেশবপুর উপজেলার চাচড়াইল গ্রামের রেজাউল করিম রাজু (৩৮)।আহতরা হলেন- নিহত চয়নের মা দিপিকা রাণী ও বাধন দাস (১৫)।

পুলিশ জানায়, মথুরাপুর রেলক্রসিংয়ে ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত চার জনের লাশ যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।মাইক্রোবাসের আরোহীরা শহর থেকে সদরের তিরের হাট গ্রামে যাচ্ছিল। এসময় জামতলা রেলক্রাসিং পার হওয়ার সময় যশোর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া চিত্রা এক্সপ্রেস ট্রেনটি তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুই জন ও হাসপাতালে নেওয়ার পর দুই জন মারা গেছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি ইলিয়াস হোসেন জানান, যশোর সদর উপজেলার তীরের হাট মথুরাপুর রেলক্রসিংয়ে ট্রেন ও প্রাইভেটকারের সংঘর্ষে কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে।

যশোর কোতোয়ালি মডেল থানার উপ পরিদর্শক মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা