,

ইউরো ২০১৬: শেষ ষোলোতে কে কার মুখোমুখি

euro_45স্পোর্টস ডেস্ক : ফ্রান্সে চলমান ১৫তম উয়েফা ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের খেলা গতরাতে শেষ হয়েছে। এখন অপেক্ষা কেবল শেষ ষোলোর। টুর্নামেন্টের ২৪টি দল থেকে শেষ ষোলোতে কারা কারা উঠেছেন ইতোমধ্যে তা নিশ্চিত হয়ে গেছে। এ ১৬টি দল হলো সুইজারল্যান্ড, ওয়েলস, ফ্রান্স, ক্রোয়েশিয়া, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, ইংল্যান্ড, পোল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড, পর্তুগাল, রিপাবলিক অব আয়ারল্যান্ড, স্লোভাকিয়া, বেলজিয়াম, স্পেন ও অাইসল্যান্ড।

আগামী শনিবার অর্থাৎ ২৫ জুন থেকে শুরু হচ্ছে শেষ ষোলো অর্থাৎ নক-অাউট পর্বের খেলা। এদিন তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও পোল্যান্ড। দিনের দ্বিতীয় ম্যাচটি হবে ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডের মধ্যে। আর দিনের তৃতীয় ম্যাচের  দল দুটি হচ্ছে ক্রোয়েশিয়া ও পর্তুগাল।

নকঅাউট পর্বে বাকি দলগুলোর মধ্যে আয়োজক ফ্রান্স খেলবে রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে, জার্মানি স্লোভাকিয়ার বিপক্ষে, হাঙ্গেরি বেলজিয়ামের বিপক্ষে, বর্তমান চ্যাম্পিয়ন স্পেন ইতালির বিপক্ষে এবং ইংল্যান্ড অাইসল্যান্ডের বিপক্ষে। ২৭ জুন পর্যন্ত নকঅাউট পর্বের খেলা। এরপর ৩০ জুন থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনাল পর্বের ম্যাচগুলো। ৬ ও ৭ জুলাই সেমিফাইনাল শেষে ১০ জুলাই অনুষ্ঠিত হবে বহু প্রতীক্ষিত ফাইনাল।

উল্লেখ্য, উয়েফা ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপের ১৫তম আসরে মোট ২৪টি দেশ ৬টি গ্রুপে বিভক্ত হয়ে খেলছে। প্রতি চার বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয় এ টুর্নামেন্ট।  টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন স্পেন। ২০০৮ ও ২০১২ সালে অনুষ্ঠিত সর্বশেষ ২টি আসরেই জয় পেয়েছে দলটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে