,

শনিবার বিক্রি হবে না ট্রেনের আগাম টিকেট

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কমলাপুর রেলস্টেশনে টিকেট বিক্রির প্রথম দিনে ততটা ভিড় লক্ষ করা যায়নি। বুধবার সকাল ৮টা থেকে দেওয়া হয় ১ জুলাইয়ের আগাম টিকেট।

 

 

rail_117553

আগামী ২৫ জুন, শনিবার ট্রেনের আগাম টিকেট বিক্রি হচ্ছে না।

আজ বুধবার কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক সীতাংশু চক্রবর্তী এনটিভিকে বিষয়টি জানিয়েছেন।

সীতাংশু জানান, ২৫ জুন কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে ‘সোনার বাংলা’ নামের একটি ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে জন্য ওই দিনের আগাম টিকেট বিক্রি বন্ধ করা হয়েছে।

সীতাংশু আরো জানান, ২৫ জুনের পরিবর্তে ২৬ জুন দেওয়া হবে ৪ জুলাইয়ের আগাম টিকেট। আর ২৬ জুনের পরিবর্তে ২৭ জুন দেওয়া হবে ৫ জুলাইয়ের টিকেট।

গতকাল বুধবার সকাল ৮টা থেকে ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু হয়। গতকাল দেওয়া হয় ১ জুলাই ও ২৬ জুনের সাধারণ টিকেট।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা