বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদে হত্যা মামলার আসামি: নিরাপত্তা নিয়ে সুরঞ্জিতের উদ্বেগ

 

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংসদ সদস্য ও হত্যা মামলার আসামি আমানুর রহমান খান রানা গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়েই গত সোমবার সংসদে এসে হাজিরা দিয়ে গেছেন।

 

 

Surongit20141128160621

সংসদে তার উপস্থিতির বিষয়ে লবিতে কর্মরত সংসদ সচিবালয়ের একাধিক কর্মচারী এ তথ্য নিশ্চিত করলেও দায়িত্বশীল কোনো ব্যক্তি তাকে দেখার কথা স্বীকার করেন নি।

একজন হত্যা মামলার আসামি পুলিশের চোখ ফাঁকি দিয়ে সংসদে প্রবেশ করে আবার নিরাপদে বেরিয়ে যাওয়ার ঘটনায় সংসদ ভবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত।

একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ উদ্বেগের কথা জানান।

সুরঞ্জিত সেন বলেন, হত্যা মামলার একজন আসামি সংসদে প্রবেশ করে আবার বেরিয়ে গেছে। কেউ তাকে দেখেনি। এর মাধ্যমে সংসদ ভবনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে স্পিকার একটি রুল জারি করতে পারেন বলেও উল্লেখ করেন আওয়ামী লীগের এই প্রবীন রাজনীতিবদ ও সংসদ সদস্য।

উল্লেখ্য, সোমবার সংসদ অধিবেশন কক্ষের ৪ নম্বর লবিতে রাখা হাজিরা বইয়ে সই করে চলমান অধিবেশনে যোগ না দিয়েই কয়েক মিনিটের মধ্যে লবি ছেড়ে বেরিয়ে যান টাঙ্গাইলের এই সংসদ সদস্য।

পুলিশের খাতায় পলাতক ক্ষমতাসীন দলের সংসদ সদস্য সংসদে হাজিরা দিয়ে গেলেও দায়িত্বশীল কেউ তাকে দেখার কথা স্বীকার করেননি। আর পুলিশের খাতায় পালাতক থাকায় পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না।

টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি রানাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দাবি করে আসছে পুলিশ।

টাঙ্গাইল ৩ আসনের সংসদ সদস্য রানাকে গ্রেপ্তারে গত ৬ এপ্রিল টাঙ্গাইলের আদালত পরোয়ানা জারি করে। তিনি ধরা না পড়ার পর ১৬ মে তার মালামাল বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়।

পালিয়ে থাকা রানা সর্বশেষ গত বছরের ৫ জুলাই সংসদের অধিবেশনে যোগ দিয়েছিলেন। ফলে অনুপস্থিতির কারণে সংসদ সদস্যপদ হারানোর ঝুঁকি তার রয়েছে।

সংবিধান অনুযায়ী, কোনো সাংসদ টানা ৯০ কার্যদিবস অনুপস্থিত থাকলে তার সদস্যপদ বাতিল হয়ে যাবে।

সংসদের কার্যপ্রণালীবিধি অনুযায়ী, সংসদ এলাকায় কোনো সাংসদকে গ্রেপ্তার করতে হলে স্পিকারের অনুমতি নিতে হবে।

সংসদের প্রধান ফটকে দায়িত্বরত পুলিশ সদস্য ও লবির গার্ডরা জানান, রানা সোমবার বেলা ১১টার পর নিজস্ব গাড়ি নিয়ে সংসদে ঢোকেন। এর বেশি কোনো মন্তব্য করতে রাজি হননি তারা।

সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজ সাংবাদিকদের বলেন, আমানুর রহমান সংসদে এসে হাজিরা দেওয়ার বিষয়টি মঙ্গলবার শুনলাম। তবে তিনি অধিবেশনে যোগ দেননি। দিলে আমার চোখে পড়ত।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত