,

জয়পুরহাটে কথিত বন্দুকযুদ্ধে ‘ডাকাত’ গুলিবিদ্ধ

 
নিজস্ব প্রতিবেদক : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে ‘১৮ মামলার আসামি’ গুলিবিদ্ধ হয়েছেন।

 

bdp_0145-1
বৃহস্পতিবার ভোরে শিমুলতলী এলাকায় জয়পুরহাট-পাঁচবিবি সড়কে বন্দুকযুদ্ধ হয় বলে জানান পাঁচবিবি থানার ওসি আশরাফুল ইসলাম।

গুলিবিদ্ধ সানোয়ার হোসেন (৪৫) উপজেলার বিনশিরা গ্রামের নাছের উদ্দীনের ছেলে।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডাকাত দল রাস্তায় গাছ ফেলে ডাকাতির চেষ্টা করছিল। এ সময় পুলিশের টহলদলের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে।

“পুলিশ আত্মরক্ষার্থে ১০ রাউন্ড গুলি করলে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুটি ধারালো অস্ত্র ও লোহার রডসহ পায়ে গুলিবিদ্ধ সানোয়ারকে আটক করা হয়।”

তিনি বলেন, সানোয়ারকে প্রথমে জয়পুরহাট সদর হাসপাতালে এবং পরে তার অবস্থার অবনতি হলে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

“এ ঘটনায় আহত এক পুলিশকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।”

সানোয়ারের নামে অস্ত্র ও ডাকাতিসহ ১৮টি মমলা রয়েছে বলে ওসি জানান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা