,

নওগাঁয় দুই দুর্ঘটনায় শিক্ষকসহ নিহত ৩

 

নিজস্ব প্রতিবেদক : নওগাঁর সাপাহার ও মহাদেবপুরে দুই দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষকসহ তিনজন নিহত হয়েছেন; আহত হন অন্তত ৩১ জন।

 

 

sorok
এরা হলেন সাপাহারের বিনোদপুর গ্রামের মৃত জমির উদ্দীনের ছেলে অবসরপ্রাপ্ত শিক্ষক নাজির উদ্দীন (৬৫), সদর উপজেলার বাসিন্দা অটোরিকশাচালক লিটন হোসেন (৩৫) ও অটোরিকশার অজ্ঞাত পরিচয় এক যাত্রী (২৮)।

বুধবার এ দুই দুর্ঘটনা ঘটে বলে দুই থানার ওসি জানান।

সাপাহার থানার ওসি রেজাউল ইসলাম জানান, বেলা ১১টার দিকে সাপাহারের তাজপুরে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

“এতে ঘটনাস্থলে শিক্ষক নাজির উদ্দীন মারা যান এবং অন্তত ৩০ জন আহত হন।”

তিনি জানান, আহতদের মধ্যে অটোরিকশাচালক তলাপাড়া গ্রামের শফি উদ্দীনের ছেলে মফিজ উদ্দীনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাকিদের সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

মহাদেবপুর থানার ওসি সাবের হোসেন বলেন, নওগাঁ-রাজশাহী মহাসড়কের খামারবাড়ী এলাকায় বেলা ১২টার দিকে রাজশাহীগামী একটি যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার চালক লিটন মারা যান।

আহত দুইজনকে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অটোরিকশার এক যাত্রী মারা যান বলে জানান তিনি।

অটোরিকশাচালক লিটন নওগাঁ সদর উপজেলার পাঠাকাঠা গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা