,

আশুলিয়ায় পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা

 
নিজস্ব প্রতিবেদক : ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় সুমন শিকদার (৩০) নামে এক পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।বুধবার দিবাগত রাত ২টার দিকে জামগড়া কাঁঠালতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক।

 

 

1436731829_2

নিহত সুমন আশুলিয়ার জামগড়া কাঁঠালতলা এলাকার আফতাব আলী শিকদারের ছেলে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, মধ্যরাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হয় সুমন। এসময় আগে থেকে উৎপেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

পরে সুমনের চিৎকারে বাসার অন্য সদস্যরা এগিয়ে এসে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা, নার্গিস আক্তার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ধারালো অস্ত্র দিয়ে দুই পায়ে রগ কেটে দেয়। এরপর কাঁধে ও পিঠেসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা