,

আমরা ভীত, পুলিশকে থামান : ১৪ দলকে বৌদ্ধ সম্প্রদায়

14_dalনিউজ ডেস্ক : আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠকে পুলিশি অভিযানে হয়রানির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন বৌদ্ধ সমপ্রদায়ের নেতারা।

বুধবার বিকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সাম্প্রতিক গুপ্তহত্যা ও জঙ্গিবাদ নিয়ে উৎকণ্ঠা দূর করতে করণীয় বিষয়ে মতবিনিময় করে ১৪ দল।

সেখানে বক্তব্যে বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি অসীম রঞ্জন বড়ুয়া বলেন, ‘এখানে অনেকে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন। আমি বলব- আমরা আসলেই ভীত। সাম্প্রতিক গুপ্তহত্যায় যেমন আমরা ভীত, তেমনি সাঁড়াশি অভিযানের নামে পুলিশের নির্যাতনেও আমরা ভীত।’

গত দেড় বছরে দেশে ধারাবাহিকভাবে মুক্তমনা লেখক, অধ্যাপক, ব্লগার, অনলাইন অ্যাক্টিভিস্ট, হিন্দু পুরোহিত, বৌদ্ধ ভিক্ষু, খ্রিস্টান যাজক ও ভিন্ন মতাবলম্বী মুসলিম খুন হওয়ার প্রেক্ষাপটে জঙ্গি দমনে এক সপ্তাহের সাঁড়াশি অভিযান চালায় আইন-শৃংখলা বাহিনী।

চলতি মাসে ওই অভিযানের প্রথম চার দিনে ১১ হাজারের বেশি মানুষকে গ্রেফতারের কথা জানালেও পুরো অভিযানে কতজনকে ধরা হয়েছে তা প্রকাশ করেনি পুলিশ।

এ সময়ে তাদের দুজনকে গ্রেফতারের পর মুক্তির জন্য টাকা দাবি করা হয় বলে অভিযোগ করেন অসীম রঞ্জন বড়ুয়া।

তিনি বলেন, ‘কয়েক দিন আগে আমাদের সংগঠনের দুইজনকে পুলিশ ধরে নিয়ে এক লাখ টাকা দাবি করে। পরে সংগঠনের নেতারা ২০ হাজার টাকার বিনিময়ে তাদের ছাড়িয়ে এনেছে।’

পুলিশি হয়রানি বন্ধে ১৪ দল নেতাদের সহযোগিতা চেয়ে এই বৌদ্ধ নেতা বলেন, ‘আমি আপনাদের বলছি- পুলিশকে থামান।’

তার বক্তব্যের প্রতিক্রিয়ায় ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘সুনির্দষ্টি অভিযোগ দিন, আমরা ব্যবস্থা গ্রহণ করব।’

তিনি বলেন, ‘এ দেশ, মাটি আপনার আমার। আমরা এদেশে জন্মগ্রহণ করেছি, তাহলে কেন ভয় পাবেন? আঘাত করে মানুষকে ভয় দেখিয়ে লাভ নেই। ভয়কে জয় করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন।’

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের একাংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য সালাহ উদ্দিন, খ্রিস্টান সম্প্রদায়ের হিওবাট গোমেজ, বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক অশোক বড়ুয়া ও খ্রিস্টান সোসাইটির সাংগঠনিক সম্পাদক প্রলয় বাপ্পী বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা