,

প্রথমবারের মতো প্রয়োগ করা হবে জিকা ভাইরাসের টিকা

22105-boroঅনলাইন ডেস্ক : প্রথমবারের মতো কোনো মানুষের শরীরে জিকা ভাইরাসের টিকা প্রয়োগের অনুমোদন পেল মার্কিন ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান ইনোভিও ফার্মাসিউটিক্যালস। যুক্তরাষ্ট্রের ইনোভিও ও দক্ষিণ কোরিয়ার জিনওয়ান লাইফ সায়েন্স যৌথভাবে এই টিকা উদ্ভাবনে কাজ করেছে।

সিএনএন’র এক প্রতিবেদনে বলা হয়, এর আগে এই দুই কোম্পানি যৌথভাবে ইবোলা ও মার্সের টিকাও উদ্ভাবন করেছে, যা বর্তমানে বিশ্বব্যাপী প্রয়োগ করা হচ্ছে। জিকা ভাইরাসের জন্য উদ্ভাবিত এই টিকার বৈজ্ঞানিক নাম ‘জিএলএস-৫৭০০’। ইনোভিও জানিয়েছে, তারা ৪০ জন সুস্থ স্বেচ্ছাসেবীর শরীরে প্রথমে এই টিকা প্রয়োগ করার পরিকল্পনা নিয়েছে।

যাদের শরীরে জিকা ভাইরাসের উপস্থিতি রয়েছে তাদেরকেই প্রয়োগ করা হবে এই টিকা। পরে বেশিসংখ্যক মানুষের শরীরে জিকা ভাইরাসের টিকা কিভাবে কাজ করে তা দেখা হবে।

চলতি বছরের শুরু থেকে প্রায় ৫০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০টির মতো কোম্পানি এই প্রাণঘাতী ভাইরাসের টিকা উদ্ভাবনের জন্য কাজ করে যাচ্ছে। কিন্তু পূর্ণাঙ্গ টিকা পাওয়ার জন্য আরো অনেকদিন অপেক্ষা করতে হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা