,

রণবীর আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ

WjVzYaBবিনোদন ডেস্ক : বলিউড তারকা দীপিকা পাডুকোন ও রণবীর সিংহ চুটিয়ে প্রেম করছেন এটা এই অঙ্গনের কারো অজানা নয়। কিন্তু নিজেদের সম্পর্ক নিয়ে এখনো কেউ স্পষ্ট করে কিছু বলেননি। মাঝে গুঞ্জন উঠেছে রণবীরের গাড়িচালক নাকি আবার দীপিকাকে ‘ভাবিজি’ বলে সম্বোধন করেন। কিন্তু এরপরও নায়িকা মুখে কুলুপ এঁটে বসে আছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর সিংহের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে প্রশ্নের মুখোমুখি হতেই দীপিকা বললেন, ‘রণবীর সিংহের সঙ্গে আমার সম্পর্ক নিয়ে নানাজনে বিভিন্ন কথা বলেছেন এবং এখনো বলছেন। কিন্তু আমি কোনো দিনও এই প্রশ্নের উত্তর দেইনি, আজো দিতে চাই না।

তবে, রণবীর সিংহ আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। ভবিষ্যতেও তিনি আমার জীবনে আরও গুরুত্বপূর্ণ অংশ হয়েই থাকবেন। আর এটা বাইরের লোককে বোঝানোর কোনো প্রয়োজন মনে করি না।’ এর বাইরে এবারই প্রথম তেলেগু ছবিতে অভিনয় করতে যাচ্ছেন দীপিকা পাডুকোন। তার অভিনীতব্য তেলেগু ছবির নাম ‘কাতিলানতুডু’। এতে তার বিপরীতে অভিনয় করবেন তেলেগু সুপারস্টার চিরঞ্জীবী। এটি পরিচালনা করবেন ভিভি বিনায়েক।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা