,

সিরিজ জেতা হলো না জিম্বাবুয়ের

245845স্পোর্টস ডেস্ক : দুই বলে দরকার ছিল আট রান। চিগুম্বুরা হাঁকালেন চার। শেষ বলে দরকার আরেকটি বাউন্ডারি। চাপা উত্তেজনা জিম্বাবুয়ে শিবিরে। টেনশনে ধোনি বিগ্রেডও। কিন্তু না, শেষ হাসি হাসল টিম ইন্ডিয়া। স্রানের করা শেষ বলে আউট চিগুম্বুরা। ভারত জিতল তিন রানে। রুদ্ধশ্বাস এই জয়ে তিন ম্যাচের টি২০ সিরিজে ২-১ ব্যবধানে জিতল ধোনি বাহিনী।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৩৮ রান সংগ্রহ করে ভারত। জবাবে শেষ বল পর্যন্ত লড়াই করেছে জিম্বাবুয়ে। তবে তাদের ইনিংস থামে ৬ উইকেটে ১৩৫ রানে। শেষটিতে লড়াই হলো ভালো। তবে স্বাগতিক হিসাবে জিম্বাবুয়ের আফসোস, ট্রফিটা ছুতে পারল না তারা।

১৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কখনোই হাল ছাড়েনি জিম্বাবুয়ে। ওপেনার চিভাভা ছাড়া কম বেশী সবাই রান করেছে। কিন্তু জয়টাই আসেনি। মাত্র তিন রানের হার। সর্বোচ্চ ২৮ রান করেন সিবান্দা। এছাড়া মুর ২৬, মারুমু অপরাজিত ২৩, চিগুম্বুরা ১৬, মাসাকাদজা ১৫, ওয়ালার ১০ রান করেন।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি ভারত। ২০ ওভারে ৬ উইকেটে মাত্র ১৩৮ রান করে ধোনি শিবির। ৪২ বলে সাত চার ও এক ছক্কায় সর্বোচ্চ ৫৮ রান করেন কেদার যাদব। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করেন ওপেনার রাহুল।

উল্লেখ্য, এর আগে ১৮ জুন অনুষ্ঠিত প্রথম ম্যাচে জিম্বাবুয়ে ২ রানের জয় পায়। আর ২০ জুন অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে ১০ উইকেটের জয় পেয়ে সিরিজে সমতায় ফেরে ভারত। ফলে আজকের ম্যাচটি কার্যত সিরিজ নির্ধারণী ফাইনাল ছিল। ভারত এ সফরের প্রথম দিকে ওডিআই সিরিজ ৩-০ তে জিতে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা