,

বাংলাদেশ ব্যাংকে অস্থিরতার কোনো চান্স নেই : অর্থমন্ত্রী

69872__MG_2825নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকে অস্থিরতার কোনো চান্স নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।বুধবার বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, ‘রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক ব্যবস্থা নিচ্ছে। সে কারণে তদন্ত প্রতিবেদন প্রকাশে কিছুটা বিলম্ব করা হচ্ছে। তবে ঈদের পর এটা প্রকাশ করা হবে।’

‘কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে’ জানতে চাইলে তিনি বলেন, ‘যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বিরুদ্ধে মামলা করা হবে, বাংলাদেশ ব্যাংকের সহায়তায় দুদক মামলা করবে। সেই সঙ্গে অভিযুক্ত কর্মকর্তা চুক্তিভিত্তিক নিয়োগ হয়ে থাকলে সেটা বাতিল করা হবে, আর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব স্টাফ হলে তাকে সাসপেন্ড করা হবে।’

‘রিজার্ভ চুরির ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে বাংলাদেশ ব্যাংকে কোন অস্থিরত্ার সৃ্ষ্টির সম্ভাবনা আছে কি না’ –এ প্রশ্নের জবাবে মুহিত বলেন, ‘বাংলাদেশ ব্যাংকে অস্থিরতার কোন চান্স নেই। কারণ বাংলাদেশ ব্যাংক পরিচালিত হচ্ছে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ২শ’ কর্মকর্তার দ্বারা। চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর এদের সবাইকে চলে যেতে হবে। কারো চুক্তির মেয়াদ নবায়ন করা হবে না। তারা সকলেই বহিরাগত পরামর্শক।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা