,

দেশকে অন্যের হাতে দেয়ার ষড়যন্ত্রে ব্যস্ত সরকার : খালেদা জিয়া

khaledaনিউজ ডেস্ক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, অনির্বাচিত সরকার দেশ পরিচালনার নামে দেশকে অন্যের হাতে তুলে দেয়ার ষড়যন্ত্রে ব্যস্ত। বুধবার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ইফতারে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়া বলেন, এ ষড়যন্ত্র বন্ধ করতে পারে দেশের মানুষ। এ জন্য দলমত–নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।দেশের সার্বভৌমত্ব আছে কিনা এমন প্রশ্ন তুলে তিনি বলেন, দেশের অভ্যান্তরে অন্যদেশের লোক এসে হত্যা করে যায়, কেউ প্রতিবাদ করতে পারছে না।

বিএনপি চেয়ারপারসন বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট নয়, পুলিশী রাষ্ট্র হয়ে গেছে। পুলিশ যাকে খুশি তাকে ধরে নিয়ে যাচ্ছে। ক্রসফায়ার দিয়ে হত্যা করছে। মহিলা-শিশুদের ওপর নির্যাতন করছে প্রতিবাদ করা যাচ্ছে না। আইনের শাসন নেই বলে দেশের এই অবস্থা, বলেও মনে করেন সাবেক এই প্রধানমন্ত্রী।

ড্যাব সভাপতি অধ্যাপক ডা. একে এম আজিজুল হকের সভাপতিত্বে ইফতার মাহফিলে পেশাজীবী নেতৃবৃন্দসহ বিএনপি ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা