,

ভারতে সংখ্যালঘু হিসেবে স্বীকৃতি পেল ইহুদিরা

 
আন্তর্জাতিক ডেস্ক :ভারতে বর্তমানে ইহুদি ধর্মাবলম্বী রয়েছে ৪ হাজার ৬৫০জন। এর মধ্যে শুধু দেশটির মহারাষ্ট্র রাজ্যেই বাস করে ২ হাজার ৪৬৬ জন ইহুদি। তবে ভারতে দিন দিন কমে যাচ্ছে তাদের সংখ্যা। এই সম্প্রদায়টিকে টিকিয়ে রাখতে তাই তাদের সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রীসভা।

 

2016_06_22_16_21_56_3LIcR6wgbY1Nc5IRDcTJbZvHTFT0Qt_original

সংখ্যালঘু সম্প্রদায়ের স্বীকৃতি পেলে বেশ কিছু সুযোগ সুবিধা পাবে ইহুদিরা। এই সম্প্রদায়ের শিক্ষার্থীরা রাজ্য সরকার থেকে পাবে বিশেষ বৃত্তি। তাছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানও প্রতিষ্ঠা করতে পারবে তারা। এমনটাই জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফরনবিশ।

সংখ্যালঘু সম্প্রদায়ের তালিকায় এর আগে নাম ছিল মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, পার্সি এবং জৈনদের। এবার সপ্তম স্থানে জায়গা করে নিল ইহুদি সম্প্রদায়। ২ হাজারেরও বেশি বছরের পুরনো ইহুদীধর্ম। বিশ্বের অন্যতম প্রাচীন এই ধর্মটিকে ভারতে বাঁচিয়ে রাখতে মহারাষ্ট্র রাজ্য সরকারের কাছে আবেদন করেছিল সেখানকার ইহুদিরা।

এদিকে রাজ্য সরকারের এই পদক্ষেপে খুশি মহারাষ্ট্রের ইহুদি মহল। রাজ্য সরকার এবং মহারাষ্ট্রের রাজ্যপালকে কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতীয় ইহুদি কংগ্রেসের সভাপতি সোলোমন সোফার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে