,

কুষ্টিয়ায় দুলাভাইয়ের হাতে শ্যালক খুন!

নিজস্ব প্রতিবেদক :টাকা লেনদেন নিয়ে কুষ্টিয়ার দৌলতপুরে দুলাভাইয়ের হাতে শ্যালক খুনের অভিযোগ পাওয়া গেছে। শ্যালকের নাম জানারুল ইসলাম (৩০)। এ ঘটনায় দুলাভাই রফিকুল ইসলামকে (৪০) আটক করেছে পুলিশ।

 

 

download

গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দাড়েরপাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ধারের টাকা লেনদেন নিয়ে জানারুল ইসলামের সঙ্গে রফিকের বাগবিতণ্ডা হয়। এর একপর্যায়ে রফিক ধারালো অস্ত্র দিয়ে জানারুলকে কুপিয়ে জখম করেন। আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী জানারুলকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর পরই বিক্ষুব্ধ এলাকাবাসী দুলাভাই রফিককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহীন জানান, টাকা লেনদেন সংক্রান্ত তুচ্ছ ঘটনা নিয়ে রফিক তাঁর শ্যালক জানারুলকে কুপিয়ে হত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত জানারুল ইসলামের বাড়ি দৌলতপুর উপজেলার দাড়েরপাড়ায়।

ছুরিকাঘাতে যুবক নিহত

অন্যদিকে কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ায় সোমবার রাতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত যুবক লাল্টু (২৫) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে গতকাল মঙ্গলবার রাতে মারা গেছেন। তাঁর মৃত্যুর খবর জানিয়েছেন বাবা আলমগীর হোসেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দীন চৌধুরী জানান, এ হত্যার ঘটনায় এখনো লিখিত কোনো অভিযোগ করেনি নিহতের পরিবার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা