,

বজ্রপাতে ভারতে ৯০ জনের মৃত্যু!

lightning_117544আন্তর্জাতিক ডেস্ক : একই দিনে বজ্রপাতে ভারতের বিহারে ৪৬ জন এবং উত্তর প্রদেশে ৪২ জনের মৃত্যু হয়েছে। বর্ষার শুরুতেই ভারী বৃষ্টি ও ঘন ঘন বজ্রপাতের দাপটে বেসামাল বিহার ও উত্তর প্রদেশ।

মঙ্গলবার বিকেল থেকে অঝোরে বৃষ্টি পড়ছে বিহারের বিভিন্ন এলাকা। সঙ্গে থেমে থেমে বিদ্যুতের ঝলকানি। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে নালন্দা, ঔরঙ্গাবাদ, রোহতাস এবং পুর্নিয়া জেলায়। মৃতের সংখ্যাও এই চার জেলায় সবচেয়ে বেশি।এসব এলাকায় বজ্রপাতের কারণে বাড়ি-ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বিহারের বিপর্যয় মোকাবিলা দপ্তরের মুখ্য সচিব ভ্যাসজি জানান, বজ্রপাতের কারণে ৪৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবার পিছু চার লাখ রূপি করে ক্ষতিপূরণ দেয়া হবে।বিহারে বজ্রপাত নিহতের মধ্যে দুই জন শিশু।

এছাড়াও পাটনায় চারজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আটজন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে