,

এবার ‘পতিতা’র চরিত্রে মৌসুমী

ab1426766782বিনোদন প্রতিবেদক : এবার যৌনকর্মীর চরিত্রে অভিনয় করছেন নায়িকা মৌসুমী। ‘বাসর হবে মাটির ঘরে’ শিরোনামের এই ছবি পরিচালনা করছেন শাহ মোহাম্মদ সংগ্রাম। ঈদের পর ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ছবিতে মৌসুমীর বিপরীতে অভিনয় করছেন মোশাররফ করিম।

এ বিষয়ে পরিচালক সংগ্রাম বলেন, ‘এরই মধ্যে আমরা ছবির জন্য শিল্পীদের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছি। আগামী ঈদের পর থেকে ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। ছবিতে মোশাররফ করিমের সঙ্গে জুটি বাঁধবেন মৌসুমী। কারণ, ছবির গল্পের প্রয়োজনে শক্তিশালী অভিনয়শিল্পী প্রয়োজন ছিল। আমার কাছে মনে হয়েছে, এই দুজনের সহযোগিতায় ভালো একটা ছবি দর্শককে উপহার দিতে পারব।’

ছবির গল্প নিয়ে পরিচালক আরো বলেন, ‘একেবারেই আমাদের দেশের মানুষের জীবন নিয়ে ছবির গল্প তৈরি করেছি। দেখেই মনে হবে বাংলাদেশের ছবি। কারণ, এখন শুধু দেশের জন্য ছবি বানালে হবে না। বানাতে হবে বিশ্ববাজারের জন্য। বিশ্বে অনেক ভালো ছবি হয়, যার নির্মাণ ব্যয় আমাদের ছবির চেয়ে শতগুণ বেশি, এখনো দর্শক কেন আমাদের ছবি দেখবে। দেখবে কারণ, আমাদের ছবি দেখে বিশ্ববাসী বাংলাদেশকে দেখবে। একটি গল্পের পাশাপাশি আমাদের দেশের কৃষ্টি-কালচার দেখবে। একটি পতিতাপল্লীর গল্প থাকছে এই ছবিতে। সেখানেই মদের ব্যবসা করেন মোশাররফ করিম। নায়িকা মৌসুমীকে পতিতার চরিত্রে দেখা যাবে ছবিতে।’

এদিকে, এরই মধ্যে এ ছবির একটি গানের রেকর্ডিং শেষ হয়েছে। গত মাসে রুনা লায়লা ও সুবীর নন্দী ছবির জন্য একটি গানে কণ্ঠ দিয়েছেন। আলাউদ্দিন আলীর সংগীত পরিচালনায় গানটি লিখেছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা