,

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে অস্ট্রেলিয়া

3স্পোর্টস ডেস্ক : সহজ সমীকরণ নিয়েই মঙ্গলবার রাতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয় অস্ট্রেলিয়া। জিতলেই সবার আগে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে চলে যাবে তারা। ম্যাচ শেষে ফল তেমন-ই হয়েছে। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে স্বাগতিকদের ৬ উইকেটে পরাজিত করে টুর্নামেন্টের ফাইনালের খেলা নিশ্চিত করেছে অসিরা।

৬ ম্যাচে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৫ পয়েন্ট। তিনটিতে জয় পেয়েছে, আর হেরেছে দুটিতে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাকি ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রোটিয়ারা। সমসংখ্যক ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের অবস্থান সবার শেষে।

বারবাডোজের ব্রিজটাউনে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৮২ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৮ বল হাতে রেখেই মাত্র ৪ উইকেট খুইয়ে জয়ের বন্দরে নোঙর ফেলেছে অস্ট্রেলিয়া। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা অবশ্য ভালো ছিল না অসিদের। দলীয় ৩৫ রানের মাথায় দুই ওপেনার হারিয়ে ফেলে তারা। উসমান খাজাকে (১৭) সাজঘরের পথ দেখান গ্যাব্রেইল। আর অ্যারন ফিঞ্চকে (১৬) স্যামুয়েলসের তালুবন্দী করান কার্লোস ব্রাফেট। এরপর দলের হাল ধরেন অধিনায়ক স্টিভেন স্মিথ ও জর্জ বেইলি।

ব্যক্তিগত ৩৪ রানের মাথায় সুলেমান বেনের শিকার হয়ে ক্রিজ ছাড়েন বেইলি। আর দলকে জয়ের খুব কাছাকাছি রেখে সাজঘরে ফেরেন স্মিথ। রানআউটে কাটা পড়ার আগে ১০৫ বলে পাঁচটি চারে ৭৮ রান করেন অসি দলনেতা। দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মিচেল মার্শ (৭৯) ও গ্লেন ম্যাক্সওয়েল (৪৬)। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সমান একটি করে উইকেট পকেটে পুরেছেন কার্লোস ব্রাফেট, গ্যাব্রেইল ও সুলেমান বেন।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ক্যারিবীয়দের পক্ষে সেঞ্চুরি করেন মারলন স্যামুয়েলস। জেমস ফকনারের বলে পরাস্ত হওয়ার আগে ১৩৪ বলে ১৪টি চার ও দুটি ছক্কায় ১২৫ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। ৯১ রান করেছেন ক্যারিবীয় উইকেটরক্ষক দিনেশ রামদিন। কাইরন পোলার্ডের ব্যাট থেকে এসেছে ২০ রান।

১০ ওভারে ৫১ রান খরচায় ৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলার মিচেল স্টার্ক। দুটি করে উইকেট নিয়েছেন জেমস ফকনার ও স্কট বোল্যান্ড। আর জস হ্যাজেলউড দখলে নিয়েছেন একটি উইকেট। দল হারলেও ১২৫ রানের অনবদ্য ইনিংস খেলার সুবাদে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলস।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা