,

শেষ বলে ছক্কায় শ্রীলঙ্কা-ইংল্যান্ড ম্যাচ টাই

ENGস্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডের কাছে ২-০ ব্যবধানে পরাজিত হয়েছিল শ্রীলঙ্কা। খাদের কিনারে পড়া লঙ্কানরা ফর্মে ফিরেছে মাঝে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডে ম্যাচ খেলে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও ছন্দে ফেরার সেই ধারাবাহিতা ধরে রেখেছে অ্যাঞ্জেলো ম্যাথুসের দল।

মঙ্গলবার রাতে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ২৮৬ রান করেছে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে গিয়ে শেষ দিকে বিপদে পড়ে যায় ইংল্যান্ড। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১৪ রান। এই ওভারের ৫ বলে ৭ রান তুলে ফেলেছে ইংলিশ ব্যাটসম্যানরা। জয়ের জন্য শেষ বলে প্রয়োজন ৭ রান! আর টাই করতে চাই ছক্কা। হ্যাঁ, নুয়ান প্রাদীপের বলে ঠিকই ছক্কা হাঁকালেন লিয়াম প্লাঙ্কেট। তাই দু’দলের স্কোর সমান হয়ে যায়, ২৮৬! এতে বলার অপেক্ষা রাখে না যে ম্যাচটি টাই হয়ে গেছে।

লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৩০ রানের মাথায় দ্রুত ৪ উইকেট হারিয়ে বড় ধাক্কা খায় ইংল্যান্ড। পঞ্চম উইকেটে জস বাটলারকে নিয়ে ধকল সামলান দলীয় অধিনায়ক ইয়ান মরগান। এই জুটিতে দলের স্কোরশিটে যোগ হয় ৪২ রান। ব্যক্তিগত ৪৩ রান করে নুয়ান প্রাদীপের শিকার হয়ে সাজঘরে ফেরেন মরগান।

এরপর সপ্তম উইকেটে ১৩৮ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন বাটলার ও ক্রিস ওয়েকস। ৯৯ বলে ৬টি চার ও একটি ছক্কায় ৯৩ রান করে প্রাসান্নার শিকার হন বাটলার। ওয়েকস মাঠ ছাড়েন দলকে হারের লজ্জা থেকে রক্ষা করে। ৯২ বলে চারটি ছক্কায় ৯৭* রান করেন তিনি। লিয়াম প্লাঙ্কেট অপরাজিত ছিলেন ১১ বলে ২২ রান নিয়ে।

শ্রীলঙ্কার হয়ে দুটি করে উইকেট নেন সুরাঙ্গা লাকমল, অ্যাঞ্জেলো ম্যাথুস ও নুয়ান প্রাদীপ। একটি করে উইকেট দখলে নিয়েছেন প্রাসান্ন ও পারভেজ মারুফ।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৭৩ রান করে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। ৫৯ রান করেন প্রাসান্ন। ৩৭ রান আসে দিনেশ চান্দিমালের ব্যাট থেকে। ওপেনার কুশাল পেরেরা করেন ২৪ রান। ইংল্যান্ডের পক্ষে দুটি করে উইকেট নেন জর্জ বেইলি, প্লাঙ্কেট ও ক্রিস ওয়েকস। ১টি উইকেট দখলে নিতে সক্ষম হয়েছেন মঈন আলী।

৯২ বলে চারটি ছক্কায় অপরাজিত ৯৭ রানের মূল্যবান ইনিংস ও দুই উইকেট নিয়ে অলরাউন্ড পারফর্ম করার সুবাদে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার ক্রিস ওয়েকস।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে