,

ভারতে সংখ্যালঘু হিসেবে স্বীকৃতি পেল ইহুদিরা

1আন্তর্জাতিক ডেস্ক : ভারতে বর্তমানে ইহুদি ধর্মাবলম্বী রয়েছে ৪ হাজার ৬৫০জন। এর মধ্যে শুধু দেশটির মহারাষ্ট্র রাজ্যেই বাস করে ২ হাজার ৪৬৬ জন ইহুদি। তবে ভারতে দিন দিন কমে যাচ্ছে তাদের সংখ্যা। এই সম্প্রদায়টিকে টিকিয়ে রাখতে তাই তাদের সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে স্বীকৃতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রীসভা।

সংখ্যালঘু সম্প্রদায়ের স্বীকৃতি পেলে বেশ কিছু সুযোগ সুবিধা পাবে ইহুদিরা। এই সম্প্রদায়ের শিক্ষার্থীরা রাজ্য সরকার থেকে পাবে বিশেষ বৃত্তি। তাছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানও প্রতিষ্ঠা করতে পারবে তারা। এমনটাই জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফরনবিশ।

সংখ্যালঘু সম্প্রদায়ের তালিকায় এর আগে নাম ছিল মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, পার্সি এবং জৈনদের। এবার সপ্তম স্থানে জায়গা করে নিল ইহুদি সম্প্রদায়। ২ হাজারেরও বেশি বছরের পুরনো ইহুদীধর্ম। বিশ্বের অন্যতম প্রাচীন এই ধর্মটিকে ভারতে বাঁচিয়ে রাখতে মহারাষ্ট্র রাজ্য সরকারের কাছে আবেদন করেছিল সেখানকার ইহুদিরা।

এদিকে রাজ্য সরকারের এই পদক্ষেপে খুশি মহারাষ্ট্রের ইহুদি মহল। রাজ্য সরকার এবং মহারাষ্ট্রের রাজ্যপালকে কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতীয় ইহুদি কংগ্রেসের সভাপতি সোলোমন সোফার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা