,

বাজেট বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ : বিশ্বব্যাংক

Bank-2নিজস্ব প্রতিবেদক : প্রস্তাবিত ২০১৬-১৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নকে বড় চ্যালেঞ্জ মনে করছে আন্তর্জাতিক দাতা সংস্থা বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে, টাকার অঙ্কে বাজেট কত বড় হলো, সেটি বড় বিষয় নয়। দিন শেষে বড় বিষয় হচ্ছে, এ বাজেটের মাধ্যমে অর্জিত ফলাফল ও কাজের মান।

বিশ্বব্যাংক মনে করে, ঘোষিত বাজেটে বেশ কিছু ভালো দিক রয়েছে। তবে আরও ভালো করার সুযোগ ছিল।

আজ বুধবার সকালে ঘোষিত বাজেট নিয়ে বিশ্বব্যাংকের পক্ষ থেকে এসব পর্যবেক্ষণ তুলে ধরা হয়। রাজধানীর আগারগাঁওয়ের বিশ্বব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাজেটের ওপর সামগ্রিক বিশ্লেষণ তুলে ধরেন সংস্থাটির বাংলাদেশের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন। এ ছাড়া বক্তব্য দেন বিশ্বব্যাংকের বাংলাদেশপ্রধান চিমিয়াও ফান।

বিশ্বব্যাংক বলছে, ঘোষিত বাজেটে রাজস্ব আদায়ের যে প্রবৃদ্ধি ধরা হয়েছে, অতীতে জাতীয় রাজস্ব বোর্ড কখনো এত উচ্চ প্রবৃদ্ধি অর্জন করতে পারেনি।

বেসরকারি খাতে বিনিয়োগ ও রাজনৈতিক অনিশ্চয়তার বিষয়ে এক প্রশ্নের জবাবে বিশ্বব্যাংকের দুই কর্মকর্তা বলেন, দীর্ঘমেয়াদি ও উচ্চ হারে বেসরকারি বিনিয়োগের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তবে বেসরকারি বিনিয়োগকে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২২ থেকে ২৫ শতাংশে উন্নীত করার ক্ষেত্রে রাজনৈতিক অনিশ্চয়তা বড় কোনো বাধা নয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা