,

মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকে অবৈধ লেনদেনের সুযোগ নেই : ভাইস-চেয়ারম্যান

dmcb-logo-300x300 দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক একটি লাভজনক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে কোনভাবে অবৈধভাবে লেনদেনের সুযোগ নেই।
৩১ মে ২০১৬ পর্যন্ত এ প্রতিষ্ঠানটির আমানতের পরিমান এক হাজার ১২৭ কোটি ৯০ লাখ টাকা। বিনিয়োগের পরিমাণ এক হাজার ৮৮ কোটি ৫ লাখ টাকা। ব্যাংকটির রিজার্ভের পরিমাণ ৪৩ কোটি ৩০ লাখ টাকা। এছাড়া সমবায় সমিতি বিধিমালা অনুযায়ী প্রতিষ্ঠানের সদস্যদের জমাকৃত ৬৩ কোটি টাকা বিভিন্ন তফসিলি ব্যাংকে স্থায়ী আমানত হিসাবে গচ্ছিত আছে।
মঙ্গলবার রাজধানীর ফার্মগেটের দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক কার্যালয়ের হলরুমে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের ভাইস-চেয়ারম্যান গ্রুপ ক্যাপ্টেন (অব) আবু জাফর চৌধুরী এ তথ্য জানান। এ সময় প্রতিষ্ঠনটির সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আবু জাফর চৌধুরী বলেন, দারিদ্র্য বিমোচন এবং ক্ষদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ভাগ্য উন্নয়নের পাশাপাশি ব্যাংকটি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে অনেক ক্ষুদ্র উদ্যোক্তা স্বাবলম্বি হয়েছে যার একটি চিত্র আমরা বার্ষিক প্রতিবেদনে দিয়ে থাকি।
তিনি বলেন, আমারা দেশব্যাপী ১১৭টি শাখা ও ৩টি উপ-শাখার মাধ্যমে আমাদের কার্যক্রম পরিচালনা করছি। আমাদের গ্রাহক সংখ্যা প্রায় ৬৭ হাজার। বর্তমানে প্রতিষ্ঠানটিতে আড়াই হাজার কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছে।
আবু জাফর চৌধুরী বলেন, বাংলাদেশে ১৬ কোটি মানুষের মধ্যে প্রায় ৫ কোটি ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে। এসব ব্যবসায়ীদের মধ্যে অনেকেই টাকার অভাবে ভালোভাবে ব্যবসা করতে পারেন না। তাদেরকে ঋণ দিলে তারা স্বচ্ছতার সঙ্গে ব্যবসা করে ঋণ পরিশোধ করতে সক্ষম।
প্রতিষ্ঠানটির রিকশার প্রজেক্ট রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ প্রায় ১ কোটি রিকশাওয়ালা আছেন। এদের মধ্যে অধিকাংশ চালক রিকশার মালিক হতে পারেন না। সেই লক্ষ্যে আমরা কিছু দরিদ্র মানুষকে রিকশা কিনে দিয়েছি। যাতে এসব গরীব মানুষ কিস্তি দিয়ে ঢাকা পরিশোধ করে রিকশার মালিক নিজেরাই হতে পারেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা