,

ঢালিউডের কিং শাকিব : শ্রাবন্তী

3333প্রথমবারের মতো যৌথ প্রযোজনায় নির্মিত ‘শিকারী’ ছবিতে দেশের জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন কলকাতার শ্রাবন্তী দত্ত। ছবির প্রচারকাজে মঙ্গলবার সকালে ঢাকা এসেছেন তিনি। ছবিটি প্রযোজনা করছে বাংলাদেশ থেকে জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এস কে মুভিজ। মূলত ঈদে ‘শিকারী’ ছবির প্রচারের জন্যই ঢাকায় তিনি। আজ বুধবার সন্ধ্যায় ঢাকা ক্লাবে ছবিটি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন শ্রাবন্তী। রাজধানীর মগবাজারে জাজের অফিসে গতকাল মঙ্গলবার বিকেলেই এই প্রতিেবেদকের মুখোমুখি হন শ্রাবন্তী।

প্রশ্ন : যৌথ প্রযোজনার ছবিতে প্রথমবারের মতো অভিনয় করেছেন। ‘শিকারী’ মুক্তি পাচ্ছে ঈদের মতো বড় একটি উৎসবে। আপনার কেমন লাগছে?

উত্তর : কলকাতায় যেমন দুর্গাপূজা, বাংলাদেশে ঈদ। আমার ভীষণ ভালো লাগছে, আমার প্রথম যৌথ প্রযোজনার ছবিটি ঈদের মতো এত বড় একটা উৎসবে মুক্তি পাচ্ছে। আমি অনেক বেশি অ্যাকসাইটেড। এরই মধ্যে একটা আশার আলো দেখতে পাচ্ছি। আমাদের ছবির একটা গান এরই মধ্যে হিট হয়ে গেছে। ছবির ট্রেলার দেখেও দর্শক এরই মধ্যে পছন্দ করেছে। আশা করছি, ভালো কিছুই হবে।

প্রশ্ন : বাংলাদেশের দর্শকের উদ্দেশে কিছু বলুন।

উত্তর : বাংলাদেশের দর্শকের উদ্দেশে বলতে চাই, তারা আমাকে সব সময় ভালোবেসেছে। এত দিন আমাকে ছোট পর্দায় দেখেছে, এখন ‘শিকারী’ ছবির মাধ্যমে নিজের দেশে বড় পর্দায় দেখতে পাবে। আমার ভক্ত বা ভালোবাসার মানুষকে এটাই বলব, সারা জীবন আমি এই সাপোর্ট আপনাদের চাই। এর পর আরো ছবি আমি করব, আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন।

প্রশ্ন : এরই মধ্যে আপনি শাকিব খানের সঙ্গে কাজ করেছেন। শাকিব খান সম্পর্কে কিছু বলুন।

উত্তর : শাকিব সম্পর্কে এটাই বলব যে সে কিং খান, যেমন কিং খান সালমান খান, ঢালিউডের কিং শাকিব। সে অনেক ভালো একজন অভিনেতা, সে এর আগে অনেক ছবি করেছে, অভিজ্ঞতা আছে অনেক। এক্সপ্রেশন অনেক ভালো, ব্যক্তি হিসেবেও অনেক ভালো একজন মানুষ।

প্রশ্ন : ছবির মহরতে আপনি বলেছিলেন শাকিব খানকে রান্না করে খাওয়াবেন। খাইয়েছিলেন কি?

উত্তর : হ্যাঁ, অবশ্যই আমি তাঁকে রান্না করে খাইয়েছি। রান্না খেয়ে অনেক প্রশংসাও করেছে। তাঁর কাছ থেকে জেনে নেবেন, আমি কেমন রান্না করি। এনটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ