বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফাইনালে আর্জেন্টিনার সামনে কে?

messi_117524স্পোর্টস ডেস্ক : কোপার ফাইনালে আরেকটি আর্জেন্টিনা-চিলি দ্বৈরথ? নাকি কলম্বিয়া আসবে মেসিদের আটকাতে? বিশ্বফুটবল এখন এই হিসাব-নিকাশে মত্ত। সম্ভাবনা বলছে মেসিদের সামনে আরেকবার চিলি পড়তে পারে।

র‌্যাংকিংয়ের দিক থেকে কলম্বিয়ার চেয়ে চিলি এগিয়ে। চিলি এই মুহূর্তে বিশ্বের তৃতীয় সেরা দল। কলম্বিয়া পঞ্চম। আগামীকাল সকাল ছয়টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দুই দল। আজ সকালে যুক্তরাষ্ট্রকে ৪-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে চলে গেছে মেসির আর্জেন্টিনা।

কোয়ার্টার ফাইনালে কলম্বিয়া পেনাল্টি শুটআউটে পেরুকে ৪-২ গোলে হারায়। ২০০১ সালের পর জোসে পেকারম্যানের ছেলেরা এই প্রথম সেমিতে ওঠে। ওই বছর দলটি চ্যাম্পিয়নও হয়েছিল। এবার বেশ গোছানো ফুটবল খেললেও ফিনিশিংটা হচ্ছে না। শেষ ম্যাচই তার উৎকৃষ্ট উদাহরণ। অন্যদিকে চিলি কোয়ার্টারে মেক্সিকোকে দুমড়ে-মুচড়ে দেয় ৭-০ গোলে। গ্রুপপর্বে আর্জেন্টিনার কাছে দলটি ১-২ গোলে হারলেও তাদের গোল করার ক্ষমতা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে। চার ম্যাচ খেলে তারা ১৪ গোল দিয়েছে! হজম করেছে চারটি। এই পরিসংখ্যানই কলম্বিয়াকে  ভয় ধরিয়ে দেয়ার জন্য যথেষ্ট।

চিলির মতো কলম্বিয়াও গ্রুপ পর্বের একটি ম্যাচে হারে। আগেই কোয়ার্টার নিশ্চিত হয়ে যাওয়ায় কোস্টা রিকার বিপক্ষে ওই ম্যাচে দলটির কোচ বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা চালান। যার খেসারত দিতে হয় মাঠে।

দুই দলের সম্ভাব্য একাদশ:

কলম্বিয়া (৪-২-৩-১): ওসপানিয়া-দিয়াজ, মুরালিও, জাপাটা, আরিয়াস-তোরেস, পেরেজ-মরেনো, কারডোনা/রদ্রিগেজ, কুয়াড্রাডো-ব্যাকা।

গুরুত্বপূর্ণ খেলোয়াড়: জেমস রদ্রিগেজ (ফরওয়ার্ড), ২৪ বয়সী এই তারকা এবার দুটি গোল করেছেন।

চিলি: (৪-৩-৩): ব্রাভো-বিয়াসিজোউর, জারা, মেডেল, ইসলা-ভিডাল, দিয়াজ, আরানগুইজ-পুচ, সানচেজ, ভারগাস।

গুরুত্বপূর্ণ খেলোয়াড়: এডুয়ার্ড ভারগাস (ফরওয়ার্ড)। ২৬ বয়সী এই তারকা এবার ৬ গোল করেছেন।

মুখোমুখি পরিসংখ্যান: কোপায় দল দুটি সর্বশেষ মুখোমুখি হয় ২০০১ সালে। ওই আসরটি হয়েছিল কলম্বিয়ায়। ম্যাচটিতে গ্রুপ পর্বে চিলি ২-০ গোলে নতিস্বীকার করে। কোপা বাদে বিশ্বকাপের বাছাই পর্বে ২০১৫ সালে দুই দল মাঠে নামে। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

দুই দলের সর্বশেষ দশবারের দেখায় প্রতিটি দল তিনটি করে ম্যাচে জয় পেয়েছে। বাকী চারটি ড্র।

মুখোমুখি এই পরিসংখ্যান কিন্তু বলছে কেউ কারো চেয়ে কম নয়। লড়াইয়ের আশা তাই করাই যায়!

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান